শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

পাঁচবিবিতে স্কেভেটর (ভেকু) ব্যবসায়ী ফাহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পাঁচবিবিতে স্কেভেটর (ভেকু) ব্যবসায়ী ফাহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা

 

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নামা বাঁশখুর গ্রামে সরকারের অনুমতি ব্যতিত ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে স্কেভেটর (ভেকু) ব্যবসায়ী ফাহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুর ১২টায় পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি স্কেভেটর (ভেকু) মেশিনের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছিলেন, যা কৃষি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে আশেপাশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাঁদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ছাড়া ফাহাদ হোসেনের বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অভিযোগ। অসহায় কৃষকদের ফসল নষ্ট করা, রাতের আঁধারে নদীর বালু চুরি করে বিক্রি এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার মতো কার্যকলাপে জড়িত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ফাহাদের এসব কর্মকাণ্ডে তারা চরম বিপাকে পড়েছেন এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

ফাহাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর নজরদারির দাবি জানানো হচ্ছে।

1

যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৪২ এম
যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

গত, ১১/৩/২০২৬ তারিখ বেলা ১৪.৪৫ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি), যশোরের এসআই (নিঃ)/ শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন জনৈক আমিনুল মেম্বার এর ধানী জমির পশ্চিম পার্শ্বে চৌগাছা টু শার্শা গামী পাকা রাস্তার উপর হতে মোঃ মিনহাজ ব্যাপারী (২৩) কে তার হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF) সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ-

০১। মোঃ মিনহাজ ব্যাপারী (২৩)
পিতা- সানাউল্লাহ ব্যাপারী
সাং- গোপীনাথপুর, থানা- শার্শা, জেলা- যশোর

উদ্ধারঃ-

০১। ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF)।

1

সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৮ এম
সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৮৪১টি পরিবারের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়েছে।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হচ্ছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২১২৯,সলঙ্গা ইউনিয়নে ২৭৬০,হাটিকুমরুল ইউনিয়নে ৩৩৬১,নলকা ইউনিয়নে ৩২০০,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১ ও ধুবিল ইউনিয়নে ২৫০০টিসহ মোট ১৬ হাজার ৮৪১ টি হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হবে।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসক/প্যানেল চেয়ারম্যানগণকে বলা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান,ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর চাল উত্তোলন করে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।