পাঁচবিবিতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

মুহা:নাহিদ আস সাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে সুবাস চৌধুরী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
০২ অক্টোবর (বৃহস্পতিবার) সে তার তার নিজস্ব ফেসবুক Subhash Chowdhury আইডি থেকে নবীকে কটুক্তি করে এসো নবী গাছের তলে মাল খাব বস থেকে। এই পোষ্টের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেফতারকৃত সুভাষ চৌধুরী পাঁচবিবি পৌর শহরে ২ নং রেলগেট সংলগ্ন বিমলের ছেলে।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পাঁচবিবি থানা পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, এবিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি যদি অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







