শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহ বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ময়মনসিংহ বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে হয়ে গেল ৮ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। আজ শনিবার ০৮ ফেব্রুয়ারি সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে আড়ম্বর বর্ণিল পরিবেশে এ খেলাধুলা অনুষ্ঠিত হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী এর সভাপতিত্বে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথির আসনে ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক দেওয়ান মোঃ আব্দুস সামাদ এনডিসি, অতিরিক্ত মহাপরিচালক একেএম আব্দুল্লাহ খান। বিভাগীয় ও চারটি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড.মুহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা একদিকে যেমন মানসিকতার বিকাশ ঘটায় ঠিক তেমনি সুস্থ সবল শারীরিক গঠন নিশ্চিত করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু কিশোরদের চিত্ত বিনোদনের সুযোগ করে দেয়া যায়, পাশাপাশি তাদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ ঘটে। এটি শুধু অনুষ্ঠান নয়, কর্মকর্তা-কর্মচারীদের তাৎপর্যপূর্ণ মিলনমেলাও বটে। এ দিনটি সকলের জন্য আনন্দ ও স্মরণীয় হোক এ প্রত্যাশা করি।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, ক্রীড়ার গুরুত্ব ও জাতীয় জীবনে এর প্রভাব ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। সুস্থ দেহে সুস্থ মন। সুস্থ দেহের প্রশান্ত মনটাই সুখী জীবনের চাবিকাঠি। যখন শরীরচর্চা করা ভিতর থেকে ভালো লাগে। খেলাধুলা বা শরীরচর্চার মাধ্যমে অনেকগুলো হরমোন নিঃসরণ হয়, যেগুলো অনেক ভালো কাজে উদ্দীপনা যোগায়। ফলশ্রুতিতে ক্রীড়াবিদরা মাদকাসক্ত হতে পারেনা, অন্যায় কাজ করতে পারেনা বরং সর্বোচ্চ ভালো কাজটি করে থাকে। ক্রীড়াবিদরা একটি সুশৃংখল জীবন যাপন করে। যারা খেলাধুলা থেকে দূরে থাকে তারা অনেক সময় ধীরে ধীরে সমাজের বোঝা হয়ে যায়। কিন্তু ক্রীড়াবিদরা কখনোই সমাজের বোঝা হয় না। খেলোয়াড় সুলভ পেশাদারিত্ব বা মানসিকতা নিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে। জয় পরাজয় থাকবেই। মনে রাখতে হবে বিজয়ীরা পরাজিতদের ঘাড়ে পা রেখেই জয়লাভ করে। হেরে যাওয়া দলের গুরুত্ব কোনো অংশে কম নয়। পরাজিতরা না থাকলে তারা জয়ী হতে পারত না। বিজয়ীদের সেটা ধারণ করতে হবে। একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে ক্রীড়াবিদরা পাশে থাকবে সে প্রত্যাশা রাখি।

বিশেষ অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব দেওয়ান মোঃ আব্দুস সামাদ বলেন, ক্রীড়া লাল সবুজের পতাকাকে দেশে ও বিদেশে সর্বোচ্চ আসনে আসীন করতে পারে। ক্রীড়ামতি বা ক্রীড়াবিদরা সহজেই বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করতে পারে। এই উদ্দেশ্যে খেলাধুলাকে সরকার উৎসাহিত করে। খেলাধুলা বা ক্রীড়া কার্যক্রমে সরকারের উল্লেখযোগ্য বাজেট থাকে। তার পিছনে কিছু লক্ষ্যও থাকে। দেশের একজন নাগরিককে যেসব প্রক্রিয়ায় বা উপায়ে সহজেই সুনাগরিক বা আদর্শ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করে তারমধ্যে খেলাধুলা অন্যতম। ক্রীড়াবিদরা মাঠে পরস্পরের প্রতিযোগী কিন্তু জয়ের ক্ষেত্রে কৌশল অবলম্বন করে। তারা কখনো জোর জবরদস্তি করে না, মারামারি করে না। তারা কখনো বিশৃঙ্খলায় লিপ্ত হয় না। তারা ব্যক্তিত্বের অধিকারী হয়, সম্মানের সহিত সমাজে বসবাস করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মাঝে চার জেলার জেলা প্রশাসকগণ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভাগীয় বিভিন্ন সরকারি দপ্তরের নানান স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকা, শিশুবালক-বালিকা, কর্মকর্তা-কর্মচারী (পুরুষ ও নারী) বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খেলাধুলায় অংশগ্রহণ করেন। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।