বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২

ক্রীড়াঙ্গনে তায়কোয়ানডোর মাহমুদুল ইসলাম রানা দুর্নীতির শীর্ষে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:১৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ক্রীড়াঙ্গনে তায়কোয়ানডোর মাহমুদুল ইসলাম রানা দুর্নীতির শীর্ষে

স্টাফ রিপোর্টার | রাজশাহী

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। দীর্ঘ ২৮ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে তিনি ফেডারেশনকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি জানা গেছে, স্বাক্ষর জালিয়াতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার লোগোর অবৈধ ব্যবহারের মাধ্যমে তিনি দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্মারকে তায়কোয়ানদো ফেডারেশনের সভাপতি (ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল) কে
পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু এর পরই ২০২৪ সালের ২০ নভেম্বর কুক্কিয়ন (Kukkiwon, Korea) -এ মাহমুদুল ইসলাম রানার পাঠানো এক চিঠিতে ফেডারেশনের অব্যাহতি পাওয়া সভাপতির স্বাক্ষর দেওয়া এক চিঠি উঠে এসেছে- যা প্রমান করে মাহমুদুল ইসলাম রানার পাঠানো চিঠিতে থাকা সভাপতির স্বাক্ষর জালিয়াতি হয়েছে। এই স্বাক্ষর জালিয়াতি চিঠি বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা নিজ স্বার্থ হাসিলের জন্য বিকেএসপি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের কাছেও পাঠান। আইনজীবীরা বলছেন, এটি বাংলাদেশ দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪৬৮ (স্বাক্ষর জালিয়াতি) ধারায় ফৌজদারি অপরাধ।

অনুসন্ধানে আরও জানা গেছে, ফেডারেশনের আর্থিক লেনদেনের কোনো স্বচ্ছতা নেই। ব্লাকবেল্ট ড্যান সার্টিফিকেট প্রদান, দেশীয় ১ দিনের সাজানো প্রতিযোগীতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা নামে বিপুল অর্থ আদায় করা হলেও তা ফেডারেশনের কাজে ব্যবহৃত হয়নি। এছাড়াও সরকারি অনুদান ও স্পন্সর থেকে পাওয়া অর্থের সঠিক কোন হিসাব নেই। ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপনের জন্য ফেডারেশনের তহবিল ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে এই রানার বিরুদ্ধে।

তদন্তে আরও দেখা গেছে, মাহমুদুল ইসলাম রানা নিজের ফেসবুক প্রোফাইল, ওয়েবসাইট ও বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ব তায়কোয়ানডো (WTF), কুক্কিয়ন (Kukkiwon), অলিম্পিক কমিটি (IOC), এশিয়ান তায়কোয়ানডো ইউনিয়ন (ATU)-এর লোগো অনুমতি ছাড়া ব্যবহার করেছেন।
তিনি নিজেকে “ONLY AUTHORIZED HEAD under WTF & KUKKIWON” হিসেবে দাবি করছেন, যা সম্পূর্ণ মিথ্যা। এমনকি নিজেকে “The Father of Taekwondo in Bangladesh” হিসেবে প্রচার করেছেন, যা কোনো স্বীকৃত সংস্থার স্বীকৃতি পায়নি ও সাউথ এশিয়ান তায়কোয়ানডো ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ভুয়া পরিচয় দিয়েছেন। বিশ্ব তায়কোয়ানডো (WTF) ও কুক্কিয়ন (Kukkiwon) সূত্র জানিয়েছে, রানার এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সংস্থাগুলো তার কোনো অনুমোদন দেয়নি।

ফেডারেশনের সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন, ২৮ বছর ধরে ক্ষমতায় থেকেও রানা তায়কোয়ানডোর উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তায়কোয়ানডোর প্রসার ঘটানোর কার্যক্রম নেই, নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণের তেমন কোন ব্যবস্থাই করা হয়নি এবং আন্তর্জাতিক মানের কোচ ও খেলোয়াড় তৈরিতে ব্যাপকভাবে ব্যর্থ রানা। তিনি আরও জানান, রানার ফেডারেশনের গঠনতন্ত্র লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার বিষয়ে,নিজ মন মত গঠনতন্ত্র গঠনের মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছেন। তিনি একজন সাধারণ সম্পাদক হিসেবে ফেডারেশন পরিচালনার পরিবর্তে নিজের প্রচারে ব্যস্ত , এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে অব্যাহতভাবে পুরনো কমিটিকে বহাল রেখেছেন।

এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (BOA), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ক্রীড়া মন্ত্রণালয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে।

ক্রীড়াবিদ, কোচ ও সংশ্লিষ্টরা দাবি করছেন:
ফেডারেশনের সব অনিয়মের নিরীক্ষা ও তদন্ত করা হোক, স্বাক্ষর জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির দায়ে মাহমুদুল ইসলাম রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক,ফেডারেশনের বর্তমান নেতৃত্ব পুনর্গঠন করে স্বচ্ছ ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হোক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রানার অপকর্মের তথ্য পৌঁছে দিয়ে তার ভুয়া পরিচয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা ও উন্নয়নের স্বার্থে দ্রুত এই অনিয়মের বিচার দাবি করছেন সংশ্লিষ্টরা। তদন্ত হলে দেশের ক্রীড়াঙ্গনে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।

1

লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:১৮ পিএম
লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মোহাম্মদ উল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধি

১০ মার্চ (মঙ্গলবার) লালমাই উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলা সম্মেলন কক্ষে লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য আলোচনা , দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম এর সভাপতিত্ত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি পত্রিকার সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় প্রেস ক্লাবের আলোচনা সভা, ইফতার ও দোয়া – মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, দোয়া – মাহফিল ও ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু, যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা বিএনপির নেতা এ্যাড: বেলাল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম লোকমান,জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ ইকবাল হোসেন নোমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা কৃষক দলের ক্র‍ীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজুমদার,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা তথ্য অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ আহসান হাবিব,উপজেলা তথ্য আপা সহকারী অফিসার তানজিনা আক্তার,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েতুর রহমান,সিধুচী হিজবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সামিউল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক,সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,জেলা ওলামা দলের সদস্য মোঃ হারুনুর রশীদ,জেলা যুবদলের সদস্য মোঃ মানিক মিয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডাঃ মহিন উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফজলুর রহমান মিন্টু, ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, কচুয়া সরকারি কলেজের অধ্যাপক মোঃ তারেক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুর রহমান মাকসুদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান, আল আমিন অয়ন, রায়হানুল রাজু প্রমুখ। প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক শিরোনাম ও দৈনিক বাংলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,
সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা জেলা প্রতিনিধি রবিন মজুমদার, সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের অনুষ্ঠান সহকারী সামছুল আলম মনির, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার উপজেলা প্রতিনিধি খান মোহাম্মদ রুবেল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো পত্রিকা সাংবাদিক মো: সালামত উল্লাহ ,ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আবাদ মিয়া,শিক্ষা সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিউর রহমান, ক্র‍ীড়া সম্পাদক ও এসডি নিউজ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো: আহসান উল্লাহ রাজু,সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পত্রিকা সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম,
সদস্য ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, সদস্য ও সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকা সাংবাদিক মনসুর লোকমান রাকিব ।
দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি তাফাজ্জল হোসেন।