শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ২:৩৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও আলোচনা সভা

 

কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
০৮ মার্চ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আশরাফ আলী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেবুন্নেছা, প্রবীন সাংবাদিক শাহাদাৎ হোসেন মনু,জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো:মহসীন সিকদার,নারী উদ্যোক্তা শাহজাদী খানম,সুমা আক্তার সহ নারী নেত্রীবৃন্দ।বক্তব্য রাখেন, নারী নেত্রী মারফুয়া আক্তার,মিম আক্তার,প্রবীণ সাংবাদিক শাহাদাৎ হোসেন মনু প্রমুখ।
এসময় বক্তারা দেশে নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন এবং নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানান।এছাড়াও বক্তারা উল্লেখ করেন,সমাজে কন্যা শিশুরা এখন আর অবহেলিত নেই,একজন কন্যা যেমন পিতার কাছে প্রিয় সেরকম যেনো পুত্রবধুরাও প্রিয় হোক।একজন পুরুষের কাছে তার নিজ কন্যা যেরকম নিরাপদ অন্যের কন্যাও সেরকম নিরাপদ হোক এবং দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলো অনেক সময় স্থানীয় পর্যায়ে সালিশ মিমাংসার মাধ্যমে অনেক সময় ধামাচাপা দেয়া হচ্ছে যার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ারও আহবান জানান।এছাড়াও নিজ কন্যাদের নিকটাত্মীয়ের কাছেও ইদানীং অনিরাপদ দেখা যাচ্ছে যা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে যে বিষয়ে আমাদের সচেতন হবারও সময় এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,একজন শিশু তার শৈশবে সবচেয়ে বেশি শেখে তার পরিবারের কাছে।তাই বাচ্চাদেরকে শৈশব থেকেই যাতে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় গুরুত্ব প্রদান করেন। কেননা আমরা যদি আমাদের পুরুষ সন্তানকে নৈতিক শিক্ষা দিয়ে অন্যের কন্যাকে নিরাপদ রাখতে না পারি তাহলে আমার কন্যাও নিরাপদ রাখা কঠিন।তাই সমাজের গবীর থেকে ক্ষত সারাতে হলে পরিবারের মায়েদেরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।এছাড়াও নারী হয়রানির যেকোনো তথ্য দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে অবহিত করতেও আহবান জানান।কেননা তথ্য না পেলে আইনী ব্যবস্থা গ্রহন করাও সম্ভবপর হয় না।সেকারণে যেকোনো হয়রানি কিংবা অপরাধের বিষয় স্থানীয় পর্যায়ে ধামাচাপা না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান এবং নারীদের প্রতি যেকোনো সহিংসতার ঘটনায় উপজেলা প্রশাসনের শক্ত অবস্থানের বিষয়েও আশ্বস্ত করেন ইউএনও নজরুল ইসলাম।
কিশোর কিশোরীর ক্লাব নলছিটির আবৃত্তি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার।
এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তার নলছিটি উপজেলা কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো:শাহীন মাহমুদ,জাতীয় মহিলা সংস্থার মাঠ সংগঠক মো:আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

1

মির্জাপুর ভাওড়া হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম
মির্জাপুর ভাওড়া হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আনোয়ার হোসেন মির্জাপুর প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মোতাবেক মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে ভাওড়া স্কুল এন্ড কলেজে আজ ২৫ জুন ২০২৬ ইং মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এই মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাওড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান । ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট ।, মোঃ জাহিদ সরকার ,যূগ্ন সম্পাদক ও সভাপতি ভাওড়া স্কুল এন্ড কলেজ এডহক কমিটি। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন । ভাওড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম খান। মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য শাহ- আলম । । ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ।ভাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ যুবরাজ ইসলাম। ছাত্রদলের আহ্বায়ক খোকন মিয়া ভাওড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা , ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
সকল বক্তাগণ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যদি কেউ মাদক গ্রহণ করে তাহলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য বলেন । বক্তারা আরও বলেন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না বাড়ি ঘর ভাঙচুর করবেন না । প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন ।
আয়োজনে ভাওড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

1

টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

 

নিজস্ব প্রতিবেদন :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ে এবং সেই পানি পান করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ( গত, ২৩ জুন) রাতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
এ সময় তাঁর সহধর্মিনী, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি লাভলু চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।