বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৫৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

আহাদুজ্জামান আকাশঃ

কোনাবাড়ী পিজ্জা হল কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব মোঃ বাবুল হোসেন-সাধারণ সম্পাদক, কোনাবাড়ী থানা বিএনপি।

কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি-মোঃ সালাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জনাব কাজী মোঃ নজরুল ইসলাম-ব্যবস্থাপনা পরিচালক, কোনাবাড়ী পপুলার হসপিটাল।

উক্ত মাহফিলের উদ্বোধক ছিলেন, জনাব মোঃ মেহেদী হাসান রিয়াদ-যুগ্ম সাধারণ সম্পাদক-১, কোনাবাড়ী থানা বিএনপি ও বিশেষ মেহমান হিসেবে ছিলেন, জনাব মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোনাবাড়ী মেট্রো থানা, জিএমপি।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ শাহজাহান শেখ, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব আতিকুজ্জামান খান মিথুন, সাধারণ সম্পাদক জনাব এস.এম রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ জনাব জুলফিকার আলী জুয়েল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ রায়হান উদ্দিন সভাপতি, গাজীপুর নিটিং মালিক সমিতি, জনাব মোঃ আজম আলী-ব্যবস্থাপনা পরিচালক, এ.আর.এস নীটওয়্যার, জনাব মোঃ কায়সার আজাদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কোনাবাড়ী, জনাব মোঃ সেলিম সরকার সহ-সভাপতি, কোনাবাড়ী থানা বিএনপি, জনাব মোঃ নজরুল ইসলাম অধ্যক্ষ, এম.ই.এইচ আরিফ কলেজ, জনাব মোঃ ওমর ফারুক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনাবাড়ী থানা, জনাব মোঃ মামুনুর রশিদ সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি, জনাব মোঃ আরিফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক, ১২নং ওয়ার্ড বিএনপি, জনাব মোঃ পিয়াস চাকলাদার-সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি, জনাব মোঃ শাহাদাৎ হোসেন ব্যবস্থাপনা পরিচালক, সিনহা নীটওয়্যার, জনাব মোঃ আনোয়ার হোসেন-ব্যবস্থাপনা পরিচালক, গালিব নীটওয়্যার, জনাব মোঃ রফিকুল ইসলাম-ব্যবস্থাপনা পরিচালক, ওরিওরস নীটওয়্যার, জনাব মোঃ দেলোয়ার হোসেন-স্বত্তাধিকারী, ইভা ওয়েল মিলস, আমবাগ, কোনাবাড়ী, জনাব মোঃ দেলোয়ার হোসেন-সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ, গাজীপুর মহানগর, জনাব মিয়া মোঃ ফরহাদ হোসেন
সাংগঠনিক সম্পাদক, কোনাবাড়ী থানা বিএনপি, জনাব আলহাজ্ব শোয়াইব মৃধা-প্রতিষ্ঠাতা পরিচালক, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল, সফিপুর, জনাব মোঃ আজিজুল ইসলাম-সদস্য সচিব, কোনাবাড়ী থানা যুবদল, জনাব মোঃ রবিউল আলম রবি-সদস্য সচিব, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবকদল।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, জনাব আবিদ হাসান বুলবুল, যুগ্ম সম্পাদক গাজীপুর প্রেসক্লাব, জনাব রেজা চৌধুরী, মফস্বল সম্পাদক, দৈনিক নতুন ভোর, জনাব মুসা খান রানা, সহ-সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি, জনাব আবুল হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক, পুবাইল বিশ্ববিদ্যালয় ও কলেজ, জনাব তারেক রহমান জাহাঙ্গীর, কার্যকরী সভাপতি, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন, জনাব হাজী কামাল চৌধুরী, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব, গাজীপুর মহানগর, জনাব এম কাজল খান, সভাপতি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, জনাব সাইফুল ইসলাম মানিক, সদস্য গাজীপুর প্রেসক্লাব, জনাব আব্দুল্লাহ আল মামুন সরকার, সভাপতি, গাজীপুর মহানগর প্রেসক্লাব, জনাব শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাব, জনাব কালিমুল্লাহ ইকবাল, সাধারণ সম্পাদক, টঙ্গী প্রেসক্লাব, জনাব জাহিদ হাসান জিহাদ, নির্বাহী সম্পাদক, আমাদের সংবাদ, জনাব জি এস জয়, নির্বাহী সম্পাদক, আমার প্রানের বাংলাদেশ, জনাব দেবাশীষ রায়, উপসম্পাদক, আমার প্রানের বাংলাদেশ, জনাব সাংবাদিক মশিউর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন, জনাব হাসান সরকার, সভাপতি, কাশিমপুর থানা প্রেসক্লাব, জনাব আমির আলী সভাপতি, গাছা প্রেসক্লাব, জনাব আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক, গাছা প্রেসক্লাব, জনাব শাজাহান স্বপন, প্রোপাইটর, শাম্মী টেলিকম, জনাব হৃদয় হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব লিটন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব স্বপন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব ফুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব শাহজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন, অফিস সেক্রেটারি, বাংলাদেশ জামাতে ইসলাম কোনাবাড়ি থানা, সাংবাদিক সানাউল্লাহ ভূইয়া, সাংবাদিক আবু সালেক ভূঁইয়া, সাংবাদিক মোবারক হোসেন রনি, মুফতি সায়েল মাহমুদ, সাংবাদিক মাজহারুল ইসলাম বোরহান, সাংবাদিক আনিসুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।

কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী’র নেতৃত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এবং সঞ্চালনায় ছিলেন মোঃ মেহরাব হোসেন, আইটি বিষয়ক সম্পাদক, কোনাবাড়ী থানা প্রেসক্লাব।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা, রমজানের তাৎপর্য, প্রেসক্লাবের ভূমিকাও সমাজ উন্নয়নে সাংবাদিকদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত,অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা ও সকল সাংবাদিকদের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত শেষে একসাথে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।