শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিলে সন্দ্বীপের গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত অংশগ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:২৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিলে সন্দ্বীপের গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত অংশগ্রহণ

 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

সকল সাংবাদিকের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২০ মার্চ বৃহস্পতিবার ১৯ রমজান সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া সড়কে অবস্থিত বে ভিউ গার্ডেন এ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
সাধারণ সম্পাদক মোবারক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
এছাড়াও বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী শিক্ষক পরিষদের সভাপতি কাজী আনোয়ার হোসেন, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসান , ইসলামী ছাত্র শিবির সন্দ্বীপ শাখার সভাপতি জিয়াউল হাসান, ও ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলার সভাপতি ইয়াসিন আরাফাত ভূইয়া।
দোয়া ও মুনাজাত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন,
উক্ত ইফতার ও দোয়া মাহফিলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, সন্দ্বীপ থানা ওসি (তদন্ত) ইন্সপেক্টর মোঃ জুয়েল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রক্টর অপূর্ব সরকার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক মুহাম্মদ কামরুজ্জামান, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ সাহিত্য পরিষদ এর আহ্বায়ক কাজী শামসুল আহসান খোকন, নিজেরা করি অঞ্চল প্রধান মতিয়ার রহমান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখা ব্যবস্হাপক মোঃ শামসুদ্দিন, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, এনাম নাহার মোড় ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, সন্দ্বীপ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সন্দ্বীপ উপজেলা জামাতের তথ্য ও প্রচার সম্পাদক সাহেদ খান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড সন্দ্বীপ শাখার সহ ব্যাবস্হপক আবেদুর রহমান মান্না, বাংলাদেশ গ্রাম আদালত (৩য়) পর্যায় সক্রিয় এর প্রকল্প পরিচালক মোঃ মহিউদ্দিন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাস্টার আবদুর রহান ভূইয়া রিপন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মগধরা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বাদশা,

সংগঠনের নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাইনউদ্দীন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আসীর, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন প্রমুখ।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।