শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

উখিয়ার পালংখালী কেন্দ্রীয় সমাজের সাধারণ সভা ও  পূর্ণ কমিটি গঠন 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ১:৩৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
উখিয়ার পালংখালী কেন্দ্রীয় সমাজের সাধারণ সভা ও  পূর্ণ কমিটি গঠন 

 

‎হারুন অর রশিদ:

‎কক্সবাজারে উখিয়ার পালংখালী ষ্টেশনের বৃহত্তর সমাজ, পালংখালী কেন্দ্রীয় সমাজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৯ মে সন্ধ্যায় পালংখালী কেন্দ্রীয় জামে মসজিদে সমাজের সর্দার মোঃ জাকারিয়া ও ছৈয়দুল আলম চৌধূরী’র সভাপতিত্বে ও সর্দার মোঃ মুফিজুল আমল এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছৈয়দুল বশর।

‎সভায় সমাজের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে নিম্নোক্ত সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়।

‎সমাজের অভ্যন্তরীণে কোন প্রকার মাদক সেবন ও মাদক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এবং যারা মাদক সেবন/ বিক্রি করবেই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎সমাজের সীমানা নির্ধারণ করা হয়, সমাজের সীমানা পালংখালী ব্রীজ থেকেই গয়ালমারা আব্দুর রহিম প্রকাশ ভুট্টোর বাড়ি/০৮নং ওয়ার্ড এর সীমানা সীমানা পর্যন্ত নির্ধারণ করা হয়।

‎কবরস্থান জবর দখল কারীদের ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সীমানার বাহিরে অবস্থানরত সদস্যের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিয়ে সাদীতে মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাজের কোন সদস্যের মৃত্যু  হলেই , সমাজের সদস্যদের উপস্থিতি বাধ্যতামুলক করা হয় এবং বিভিন্ন কাজে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কবর স্থানের কিছু জায়গা ঘিরার ব্যবস্থ্যা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাজের উন্নয়নের জন্য ফান্ড উত্তোলনের পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎কোরবানী গরু জবাই, এর ব্যাপারে সমাজের ঈদগাহ মাঠেই গরু জবাই করতে হবে। বিয়ে, খৎনা, কর্ণ ছেদন ইত্যাদি অনুষ্ঠানে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

‎তালাশ,পরকিয়া , বাল্য বিয়ে ইত্যাদির বিষয়ে আলোচনা ও প্রতিরোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎নতুন সদস্য ভর্তি নিয়ে আলোচনা ও সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয় এবং সদস্য হতে ফরমের মাধ্যমে হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পার্শ্ববর্তী সমাজের লিস্ট কালেকশন করে অন্যান্য সমাজের আওতায় যাঁরা রয়েছে, তাদের বাদ দেওয়া।

‎পরে সকলের মতামত ও পরামর্শ ক্রমে উপরোক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে সাধারণ সভা সমাপ্ত করা হয়।

1

যশোর শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা সহ গ্ৰেফতার-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩২ এম
যশোর শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা সহ গ্ৰেফতার-১

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

গত, ১১/০৩/২০২৬ তারিখ বেলা ১৪.৩০ ঘটিকার সময় শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ আল আমিন, এসআই (নিঃ)/মোঃ সবুজ গাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন দূর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামস্থ মোঃ সম্রাট হোসেন (২৫) কে তার নিজ বসত ঘরের মধ্য হতে তার ডান হাতে থাকা নাইলনের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে।

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ সম্রাট হোসেন (২৫)
পিতা-মোঃ শাহাদাত হোসেন
সাং-দূর্গাপুর (ছাত্রাপাড়া)
থানা-শার্শা, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার) টাকা।

1

যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৪২ এম
যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

গত, ১১/৩/২০২৬ তারিখ বেলা ১৪.৪৫ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি), যশোরের এসআই (নিঃ)/ শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন জনৈক আমিনুল মেম্বার এর ধানী জমির পশ্চিম পার্শ্বে চৌগাছা টু শার্শা গামী পাকা রাস্তার উপর হতে মোঃ মিনহাজ ব্যাপারী (২৩) কে তার হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF) সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ-

০১। মোঃ মিনহাজ ব্যাপারী (২৩)
পিতা- সানাউল্লাহ ব্যাপারী
সাং- গোপীনাথপুর, থানা- শার্শা, জেলা- যশোর

উদ্ধারঃ-

০১। ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF)।

1

সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৮ এম
সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৮৪১টি পরিবারের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়েছে।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হচ্ছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২১২৯,সলঙ্গা ইউনিয়নে ২৭৬০,হাটিকুমরুল ইউনিয়নে ৩৩৬১,নলকা ইউনিয়নে ৩২০০,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১ ও ধুবিল ইউনিয়নে ২৫০০টিসহ মোট ১৬ হাজার ৮৪১ টি হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হবে।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসক/প্যানেল চেয়ারম্যানগণকে বলা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান,ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর চাল উত্তোলন করে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।