1
জামালগঞ্জে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার পুলিশ সদর ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শাহাপুর গ্রামের আব্দুল গনি চৌধুরীর পরিত্যক্ত রাইস মিলের সামনে থেকে মোঃ জাহিদুল ইসলাম (পিতা: মৃত নুরুল ইসলাম, গ্রাম: মানিগাঁও, ইউনিয়ন: ভীমখালী) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া। এ সময় তার সঙ্গে কনস্টেবল শরীফ ও কনস্টেবল পারভেজ উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।









