শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

বাগেরহাটে সাংবাদিক মুন্সী আলী আকবরের উপর হামলার তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:০৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বাগেরহাটে সাংবাদিক মুন্সী আলী আকবরের উপর হামলার তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে দৈনিক সংবাদ ৭১-এর বাগেরহাট জেলা চিফ ব্যুরো প্রধান ও ফকিরহাট প্রেস ক্লাবের সম্মানিত প্রচার সম্পাদক মুন্সী আলী আকবরের উপর নির্মম ও বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি মহল দীর্ঘদিন ধরে সাংবাদিক মুন্সী আলী আকবরকে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি তিনি স্থানীয় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে পরিকল্পিতভাবে তার উপর এই হামলা চালানো হয়।হামলায় গুরুতর আহত অবস্থায় মুন্সী আলী আকবরকে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার বুকের আঘাতে ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে এবং মাথা ও মুখমণ্ডলে গুরুতর জখম হয়েছে, যা ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, হামলার সঙ্গে জড়িতরা দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে যুক্ত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন:

কামরুল হোসেন শেখ, পিতা: আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক,মোঃ নাহিদ শেখ, পিতা: খোকন শেখ পিতা: আবুল শেখ,সজল শেখ, পিতা: খোকন শেখ,আনিস আলী, পিতা: আবুল হোসেন,আবির হোসেন, পিতা: কামরুল হোসেন।তারা সকলেই পাগলা শ্যামনগর গ্রামের বাসিন্দা।

আহতের স্ত্রী লোনা বেগম বলেন, “আমার স্বামী সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। এটাই তার অপরাধ। এই হামলার পেছনে স্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

 

দৈনিক সংবাদ ৭১-এর পক্ষ থেকে জানানো হয়েছে,
“এই বর্বরোচিত হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, বরং এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার উপর একটি সুস্পষ্ট আঘাত। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”তারা আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ করার অধিকারকে শক্তিশালী করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।” খবর পেয়ে ফকিরহাট মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। স্থানীয় মানবাধিকারকর্মী, সাংবাদিক সমাজ এবং সচেতন নাগরিকরা একযোগে এই হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,“সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়বে।”দৈনিক সংবাদ ৭১ এর পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।এ বিষয়ে দৈনিক সংবাদ ৭১ এর সম্পাদক বলেন, আমরা আহত সাংবাদিক মুন্সী আলী আকবরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। পাশাপাশি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এই নির্মম হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, যেন ভবিষ্যতে কেউ সাংবাদিকদের উপর হামলা করতে সাহস না পায়।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।