1
যশোর কোতয়ালী থানা এলাকার ত্রাস, অস্ত্র , খুন ও মাদকসহ ৩০ টি মামলার আসামী রুবেলসহ ০৩ জন গ্রেফতার

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
ইং- ০৭/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ১৫:৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতয়ালী থানাধীন চাঁচড়া মধ্যপাড়া এলাকায় জনৈক রহিমা বিবির বাড়ীতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা কালীন সময় মোঃ রকিবুল ইসলাম রুবেল (৩৬), মোঃ ইকলাছ উদ্দিন (২৯) ও মোঃ হাসান মোল্লা (৩৫) দের আটক করে। অপর একজন মাদক সম্রাট মোঃ রাজা (৩২) অভিযানের সময় পালিয়ে যায়। ধৃত আসামীদের নিকট থেকে মোট ০৭ (সাত) বোতল (ESKuf) উদ্ধারপূর্বক জব্দ করে।
উল্লেখ্য মোঃ রকিবুল ইসলাম রুবেল (৩৬) এর নামে পূর্বে অস্ত্র , খুন ও মাদকসহ ৩০ টি মামলা রয়েছে।
আাসমীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ রকিবুল ইসলাম রুবেল (৩৬)
পিতা-ইনছান মিয়া
সাং-চাঁচড়া মধ্যপাড়া
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
২। মোঃ ইকলাছ উদ্দিন (২৯)
পিতা-মোঃ শহর আলী
সাং-চাঁচড়া দাড়ী পাড়া
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
৩। মোঃ হাসান মোল্লা (৩৫)
পিতা-মৃত আজিজ মোল্লা
সাং-আবাদ চন্ডিপুর
থানা-শ্যামনগর
জেলা-সাতক্ষীরা।
এপি/-জনৈক রহিমা বিবির ভাড়াটিয়া
সাং-চাঁচড়া মধ্যপাড়া
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
পলাতক আসামী মাদক সম্রাট
৪। মোঃ রাজা (৩২)
পিতা-মোঃ হারুনুর রশিদ
সাং-চাঁচড়া মধ্যপাড়া
থানা-কোতয়ালী
জেলা-যশোর।
উদ্ধারঃ-
১। ০৭ (সাত) বোতল ESKuf









