বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

চরবরমা সুগত বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন।

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৭:৩৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
চরবরমা সুগত বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন।

 

ডেক্স রিপোর্ট:

চট্টগ্রামের চন্দনাইশের চরবরমার ঐতিহ্যবাহী চরবরমা সুগত বিহারের ৫০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান আজ ১২ নভেম্বর মঙ্গলবার বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানের ১ম পর্ব সকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশের সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সম্পাদক প্রভাষক সুনন্দ মহাস্থবির, বিশেষ জ্ঞাতি ছিলেন জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, দিয়াকুল নবরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনালংকার স্থবির, দক্ষিণ জোয়ারা পরমানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত কে জ্যোতিমিত্র স্থবির, কাঞ্চননগর সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকরত্ন স্থবির, পূর্ব জোয়ারা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপাল স্থবির। সদ্ধর্মদেশক ছিলেন জোয়ারা খানখানাবাদ পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুূ্দ্ধপাল স্থবির, চন্দনাইশ কেন্দ্রীয় পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপ্রিয় স্থবির, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিষ্যমিত্র স্থবির।

দ্বিতীয় পর্ব কঠিন চীবর দান সভা বিকাল তিনটায় জামিরজুরি সুমনানন্দ বিদর্শরাম বিহারের অধ্যক্ষ পন্ডিত ভদন্ত শীলরক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ও চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন মধ্যম জোয়ারা সুখরন্জন বিহারের অধক্ষ জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত অতুলানন্দ মহাস্থবির, ভদন্ত সোমানন্দ মহাস্থবির, ভদন্ত দীপংকর মহাস্থবির, ভদন্ত জ্ঞানমিত্র মহাস্থবির, ভদন্ত বোধিপ্রিয় স্থবির,। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাস্থবির। সদ্ধর্মদেশক ছিলেন উত্তর হাশিমপুর বন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, ফতেহনগর সার্বজনীন বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শরনানন্দ স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম ব্যবস্হাপক নিখিল কান্তি বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ), চন্দনাইশ ডিপ্লোম্যাসি চাকমা, আমেরিকা প্রবাসী বিধান বড়ুয়া, উৎফলা চৌধুরী। বিহারের ধর্মীয় সম্পাদক সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক প্রকাশ কান্তি বড়ুয়া, দানবীর প্রণয়ন বড়ুয়া শাপলা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমান। আরও বক্তব্য রাখেন বিহার উন্নয়ন কমিটির সভাপতি বিধান বড়ুয়া মিলু, সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া, হিসাব বিষয়ক নিরীক্ষক সজল বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস হাউস, চট্টগ্রামের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব বড়ুয়া, প্রকৌশলী রাজন বড়ুয়া, প্রকৌশলী রন্জন বড়ুয়া, প্রকৌশলী শুভ বড়ুয়া, রবিন বড়ুয়া ও সুপন বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, বুদ্ধ শাসন ও আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বুদ্ধের অহিংস বাণী ছড়িয়ে দিতে হবে এবং শান্তি প্রতিষ্ঠায় আরও এগিয়ে আসতে হবে।
ধর্ম সভা ও চীবর দান অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

1

টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

 

নিজস্ব প্রতিবেদন :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ে এবং সেই পানি পান করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ( গত, ২৩ জুন) রাতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
এ সময় তাঁর সহধর্মিনী, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি লাভলু চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।