শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

1

সলঙ্গার নাইমুড়ী-রুয়াপাড়া মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সলঙ্গার নাইমুড়ী-রুয়াপাড়া মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সাহেদ আলী =সিরাজগঞ্জ :

দ্বীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সলঙ্গার নাইমুড়ী-রুয়াপাড়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে গতকাল রাতে নাইমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়েছে ৩১তম তাফসীরুল কোরআন মাহফিল।
আলহাজ্ব মীর মো. আব্দুল খালেকের সভাপতিত্বে মাহফিলের কার্যক্রম শুরু হয়।এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ এ জালসায় দেশ বরেণ্য বক্তাদের কোরআন ও হাদিসের আলোচনা শুনতে অংশগ্রহণ করেন। মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে উপস্থিত মুসল্লিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান করেন।
পবিত্র কোরআনের হাফেজ হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়,বরং একটি পরিবার,একটি সমাজ ও একটি জাতির জন্য গৌরবের বিষয়। যারা কোরআন মুখস্থ করেন,তারা কোরআনের জীবন্ত ধারক ও বাহক। তাদের মাধ্যমে কোরআন প্রজন্ম থেকে প্রজন্মে সুরক্ষিত থাকে। তাই হাফেজদের সম্মান করা মানেই কোরআনের সম্মান করা।
এ মাহফিলে মাদ্রাসার ৭ জন পূর্ণ হাফেজকে সম্মানী পাগড়ী প্রদান করা হয়।পাগড়ী বিতরণ অনুষ্ঠানে হাফেজদের সম্মানিত পিতাগণ উপস্থিত ছিলেন।সন্তানদের এই সাফল্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন পিতারা। সন্তান হাফেজ হওয়ায় শুধু পিতা মাতাই খুশি নন,উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই খুসি ও আনন্দিত।
সম্মানিত পাগড়ীপ্রাপ্ত হাফেজরা হলেন- নাইমুড়ী দক্ষিণপাড়ার ইসমাইল হোসেনের ছেলে নাঈম হাসান,নাইমুড়ী মধ্যপাড়ার নজরুল ইসলামের ছেলে কাউছার ইসলাম,নাইমুড়ী মধ্যপাড়ার খলিল তালুকদারের ছেলে সুমন তালুকদার,নাইমুড়ী মধ্যপাড়ার রহিম আলীর ছেলে মেরাজ হোসেন,
রুয়াপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে বিদ্যুৎ,
তেলকুপি গ্রামের মনসুর আলীর ছেলে আজিজুল ইসলাম এবং নাইমুড়ী উত্তরপাড়ার জহুরুল ইসলামের ছেলে আরাফাত হোসেন।
মাদ্রাসার মুহতামিম জাহিদুল ইসলাম বলেন,
আলহামদুলিল্লাহ,এবার আমাদের প্রতিষ্ঠান থেকে ৭ জন ছাত্রকে পাগড়ী দিতে পেরে আমরা ভীষণ খুশি। ছাত্ররা অনেক পরিশ্রম করেছে। তারা আজ মহান আল্লাহর পবিত্র কোরআনের ৩০ পারা হাফেজ হয়েছে।এটি যেমন তাদের জন্য গর্বের,তেমনি আমাদের শিক্ষকদের জন্যও গর্বের। হাফেজ হওয়ার পর তা ধরে রাখাই সবচেয়ে কঠিন। নিয়মিত অধ্যয়ন ও আমল অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন,হাফেজদের দায়িত্ব শুধু মুখস্থ করা নয়,বরং কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো। তারা যেন সমাজে নৈতিকতা,সততা ও মানবিকতার আলো ছড়িয়ে দিতে পারে- এটাই আমাদের প্রত্যাশা।
মাহফিলে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, অত্র মাদ্রাসা কমিটি সদস্যদের মধ্যে মো. আতিকুর রহমান সাজন তালুকদার,আঞ্জু খন্দকার,সাইদুর রহমান,আতিকুর রহমান,হাফেজ মাওলানা আরিফুল ইসলাম,আব্দুল আলিম,তুষার তালুকদার,হৃদয়, নাজমুল হক,মোরসালিনসহ দুই গ্রামের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।