বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

সিয়াম বাবু,স্টাফ – রিপোর্টার বগুড়া:
বগুড়া প্রাইভেট কার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই ও তার শ্যালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) ও জয়পুরপাড়ার বাবুল ইসলাম (৫৭), সম্পর্কে দুলাভাই ও শ্যালক। দুর্ঘটনার বিষয়ে তথ্য নিশ্চিত করেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান।
পুলিশ আরো জানান, বিকালে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২০-৫৪৮৩) যোগে বগুড়ায় ফিরছিলেন নজরুল ইসলাম ও বাবুল ইসলাম। সদর উপজেলার গোকুল বাজার এলাকায় গাড়ীটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তারা ২ জন মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












