বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

মির্জাপুরে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করলো থানা ও গোয়েন্দা পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:০৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মির্জাপুরে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করলো থানা ও গোয়েন্দা পুলিশ

 মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে গাজীপুর ও টঙ্গি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র চাপাতি, ছুরি ও হাসুয়া উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদল কুমার চন্দ্রের আদালতে হাজির করা হলে ২ ডাকাত সদস্য ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, ঢাকার উত্তরার শহীদের ছেলে রনি (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আকিরচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মানিক (২০), ফরিদপুর জেলার ভাংগা উপজেলার বিল্লাল মিয়ার ছেলে শাকিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ফারুক মিয়ার ছেলে আশরাফুল (২৫), ঢাকা জেলার বাড্ডা থানার ইমরান হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৩) ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা ফতেপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মিলন (২১)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মানিক ও মিলন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি রাতে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন প্রবাসী জামালপুর জেলার সরিষাবাড়ি সদর উপজেলা রাজু তালুকদার নোহা মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। গভীর রাতে মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারে টাঙ্গাইলগামী লেনে পৌঁছালে ডাকাত দলের ১০/১২ জন সদস্য একটি পিকআপ দিয়ে তাদের গাড়ীর গতিরোধ করে। পরে তারা মাইক্রোবাসের যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ৩টি বড় লাগেজ, ৫টি ছোট ব্যাগে রাখা ১টি আইফোন, ১টি এ্যাপেল স্মার্ট ওয়াচ, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার (১টি চেইন, ৪টি আংটি, এক জোড়া কানের দুল) ১টি ডায়মন্ডের লকেট, কাপড় ও কসমেটিকসসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এ বিষয়ে ওই দিন প্রবাসী রাজুর ভাতিজা সাইফুর রহমান পলাশ বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করে। পরে মির্জাপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযানে নামে। তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ টি থ্রি-পিস ও মেয়েদের ১ জোড়া জুতা উদ্ধার করা হয়।

এব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে একাধিকস্থানে অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।