শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী “মধুমেলা” উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:৫৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী “মধুমেলা” উদ্বোধন

 

মোঃ ইস্রাফিল হোসেন, যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধ:

২৫ জানুয়ারী বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকাব্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্বাবধানে ও জেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছরের ন্যায় বসেছে সপ্তাহব্যাপী “মধুমেলা”।

২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ টায় যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার পূর্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মধুমেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়েতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক পিপি অ্যাডভোকেট ইসহাক, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ লিটু, যশোর প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান, প্রত্তত্তত্ব অধিদপ্তর খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুরের আমির অধ্যাপক মোক্তার আলী ও যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

এ মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। মধুমঞ্চে প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা।নএছাড়া সার্কাস, যাদু প্রদশর্নী, কৃষিমেলা, মৃত্যুকূপ, কুটিশিল্প, নাগোরদোলা, বিচিত্রা অনুষ্ঠান সহ নানা রকমের পসরা বসেছে।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২০ এম
যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ডিবি যশোরের এসআই (নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় জনৈক কাজী সোহেল এর মালিকানাধীন বন্ধু আবাসিক হোটেল, উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন অভিযান পরিচালনা করে রাত ২৩:৩০ ঘটিকার সময় মোঃ রবিউল ইসলাম (৩০) কে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ গ্রেফতার করে। পূর্ব তার বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।

আসামীকে ইং ১২/০৩;২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
১। নামঃ মোঃ রবিউল ইসলাম (৩০)
পিতা-মোঃ মৃত ইসাহাক আলী
মাতা-মোসাঃ আমেনা বেগম
সাং-ভাতঘরা, (৭নং রায়গ্রাম ইউপি), থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ।

উদ্ধারঃ-
০১। ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান
০২। ০১ টি ককটেল

1

ঘাটিনা ব্রীজে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১৭ এম
ঘাটিনা ব্রীজে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয় ২ যুবক। নিহতরা হলো,সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যায় সানি এবং স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যায় ফয়সাল। এই দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারোহ উপভোগ করতে এখানে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বেলকুচি থেকে দুই যুবক মোটর সাইকেল নিয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে। বেলা ২ টার দিকে ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্তে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের ছবি তোলার সময় রংপুর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পাথরের উপর পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান আলফি সানি ও গুরুতর আহত হন ফয়সাল।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, এ ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুতে গিয়ে সানির মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট করেন। আহত ফয়সাল উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিলে সেখানেই মারা যায়। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

1

মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: শ্যালক ও ভগ্নিপতি নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১১ এম
মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: শ্যালক ও ভগ্নিপতি নিহত

 

​ এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

​মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে মাদারীপুর-শ্রীনদী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​​দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন:
​সাইমুন ভূঁইয়া (৩৫): পিতা রফিকুল ভূঁইয়া, বাড়ি নেত্রকোনা জেলায়।
​নাজমুল খাঁ (১৭): পিতা পান্নু খাঁ, গ্রাম: সোনাপাড়া, ইউনিয়ন: ইশিবপুর, উপজেলা: রাজৈর।
​সম্পর্কে তারা একে অপরের শ্যালক ও ভগ্নিপতি।
​​স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কালির বাজার থেকে রাজৈরের সোনাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নবার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
​সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ভগ্নিপতি সাইমুন ভূঁইয়া মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
​​খবর পেয়ে শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালক সূর্য মিয়াকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
​শ্রীনদী পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।