শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমতলীতে শ্রমিকদল নেতাকে কুপিয়ে জখম। আহত-৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আমতলীতে শ্রমিকদল নেতাকে কুপিয়ে জখম। আহত-৩

মিথুন কর্মকার – আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী পৌর শ্রমিকদল সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান বিশ্বাসকে (২৮) উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  লিটন মাস্টার, তার দুই ছেলে জিহাদ ও জিসান কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে রক্ষায় ছাত্রদল নেতা রায়েজিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনা ঘটেছে আমতলী পৌরসভার ডাকবাংলো সড়কে বৃহস্পতিবার দুপুরে।
জানাগেছে, আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকার মজিবর বিশ্বাসের ছেলে ছাত্র নেতা নাঈম বিশ্বাস নতুন  ভোটারের ছবি তুলতে বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয়ে আসে। ওই সময় লাইনে দাড়ানোকে কেন্দ্র করে নাঈম বিশ্বাসের সঙ্গে ডাক বাংলো সড়কের সাবেক ছাত্রদল নেতা লিটন মাস্টারের ছেলে জিহাদ হাওলাদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায় জিহাদ নাঈমকে মারধর করে। এ ঘটনার বিচার চাইতে চাচা শ্রমিকদল নেতা সুলতান বিশ্বাস লিটন মাস্টারের কাছে আসেন। ওই সময় লিটন মাস্টার ও তার দুই ছেলে জিহাদ ও জিসান তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তাকে রক্ষায় বায়েজিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। খবর পেয়ে সুলতান বিশ্বাসের লোকজন এসে জিহাদকে তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে লিটন মাস্টার অভিযোগ করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ  রোকনুজ্জামান তাদের উন্নত চিকিৎসার জন্য রবিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।
আহত পৌর শ্রমিকদল সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান বিশ্বাস বলেন, আমার ভাইয়ের ছেলে নাঈম ছবি তুলতে পৌরসভা কার্যালয়ে আসে। ওই সময় জিহাদ আমার ভাইয়ের ছেলেকে লাইনে দাড়ানোকে কেন্দ্র করে মারধর করেছে। আমি এর বিচার চাইতে জিহাদের বাবার লিটন মাস্টারের কাছে গেলে তিনি ও তার দুই ছেলে আমাকে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার বলেন,আমার ছেলে জিহাদকে সুলতান বিশ্বাস ও তার লোকজন তুলে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম