শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রাথমিকের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন, যা বাদ পড়ছে, যা যুক্ত হয়েছে- শুভংকর সাহা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
প্রাথমিকের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন, যা বাদ পড়ছে, যা যুক্ত হয়েছে- শুভংকর সাহা

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:

জাতীয় শিক্ষাত্রম ও পাঠ্যপুস্তক বাের্ড NCTB বলছে এবার তুলে ধরা হয়েছে নির্মহ ইতিহাস। মুক্তিযুদ্ধে সবার অবদান তুলে আনতে যােগ করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী সহ অন্য নেতাদের।প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আমার বাংলা বইয়ের প্রথমে না দিয়ে শেষ পাতায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকার ছবি রাখা হয়েছে। সব পাঠ্য বই থেকে বাদ পড়েছে শেখ হাসিনার ছবি।পাঠ্য বইয়ের ব্যাকপেজে তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি। বাংলা ও ইংরেজি বই থেকে ৭টি গদ্য ও পদ্য বাদ দেওয়া হয়েছে।

প্রথম শ্রেণি:

প্রথম শ্রেণির বাংলা বইয়ে নতুন করে যুক্ত হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প। ৩১ নম্বর ও ৩৫ নম্বর পূষ্ঠায় দুটি ছবি বাদ দেওয়া হয়েছে। ৪১ নম্বর পৃষ্ঠায় এ-কার এর উদাহরণে রােদের তেজের পরিবর্তে মেঘের ছবি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম পরিবর্তন করে “আমাদের মুক্তিযুদ্ধ” করা হয়েছে। সেখানে শুরতেই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি । সেটি বাদ দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন একটি দূশ্যের ছবি দেওয়া হয়েছে। অধ্যায় শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দিয়ে। তাকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। নতুন বইয়ে এসব বাদ পড়েছে। এই অধ্যায় শুরু করা হয়েছে ২৫ মার্চের ঘটনা দিয়ে।

দ্বিতীয় শ্রেণি:
দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ে “সিংহ আর ইদুরের গল্প” নতুন করে যোগ হয়েছে। এ ছাড়াও শেখ মুজিবুর রহমানের ওপর লেখা “সােনার ছেলে” বাদ দেওয়া হয়েছে। সেখানে কাজী নজরুল ইসলামের ওপর লেখা “দুখু মিয়ার জীবন যােগ করা হয়েছে। পহেলা বৈশাখ শীর্ষক গদ্যের নাম পরিবর্তন করে “নববর্ষ” রাখা হয়েছে। বইয়ের ২৪ নম্বর পৃষ্ঠায় পদ্মা সেতুর একটি ছবি পরিবর্তন করা হয়েছে। নববর্ষ অধ্যায়ে মঙ্গল শোভাযাত্রার ছবি বাদ দিয়ে সেখানে নববর্ষের অন্য ছবি ব্যবহার করা হয়েছে।

তৃতীয় শ্রেণি:
তৃতীয় শ্রেণির বইয়ে নতুন করে সংযােজন করা হচ্ছে “ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “ছেলেবেলা”। বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য “সেই সাহসী ছেলে”। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে আমাদের জাতির পিতা বাদ দেওয়া হচ্ছে। সেখানে যাচ্ছে জাতীয় চার নেতাকে নিয়ে লেখা “আমাদের চার নেতা”। ইংরেজি বইয়ের শেষ অধ্যায়ে লেখা গদ্য “অ্যা ওয়ান্ডারফুল বয়” বাদ যাচ্ছে। এতে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জীবনী স্থান পেয়েছিল।

চতুর্থ শ্রেণিঃ
চতুর্থ শ্রেণির বাংলা বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মমতাজ উদ্দিনের লেখা “বাংলার খােকা”এবং নির্মলেন্দু গুনের লেখা কবিতা “মুজিব মানে মুক্তি”। যােগ হচ্ছে “টুনুর কথা” ও রজনীকান্ত সেনের কবিতা “স্বাধীনতার সুখ”। এ ছাড়া “মােবাইল ফোন” নামক গদ্য বাদ যাচ্ছে। সেখানে যুক্ত হচ্ছে “বই পড়তে অনেক মজা। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের প্রসঙ্গ কথা বাদ যাচ্ছে। ১৫ নম্বর অধ্যায়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অংশে কয়েকটি লাইন সংযােজন ও বিয়ােজন করা হচ্ছে। স্বাধীনতার ঘোষক হিসেবে পাঠ্য বইয়ে ফিরছেন জিয়াউর রহমান।

পঞ্চম শ্রেণি :
পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের “আমরা তােমাদের ভুলবাে না প্রবন্ধে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবি যুক্ত করা হয়েছে।

তথ্য সংগ্রহকারী:
শুভংকর সাহা
সহকারী শিক্ষক,
ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়
গয়হাটা,নাগরপুর,টাংগাইল।

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।