শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

জুমাআর মধ্য দিয়ে শুরু হয়েছে ফান্দাউক দরবারের দুদিন ব্যাপী ইছালে ছাওয়াবের মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জুমাআর মধ্য দিয়ে শুরু হয়েছে ফান্দাউক দরবারের দুদিন ব্যাপী ইছালে ছাওয়াবের মাহফিল

 

 

মোঃ নজরুল ইসলাম খান:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী রহ. এবং পীরে কামলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাসিরুল হক মাছুম ফান্দাউকী রহ. এর পবিত্র ইছালে ছাওয়াব উপলক্ষে ২দিন ব্যাপী ফান্দাউকের সভা ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমাআ মাজার জিয়ারত, পবিত্র ফাতেহা শরীফ, মিলাদ ও দোয়ার মাধ্যমে শুরু হয়েছে।
এবং ১৬ ফেব্রুয়ারী রবিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে ২০২৫ সালের মাহফিল সমাপ্ত হবে। দরবারের বর্তমান পীর মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনী দু’দিন তরিকতের তালীম এবং দেশ ও জাতীর কল্যাণে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করবেন। মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও পীর সাহেবগণ তাদের নসিহত পূর্ণ মূল্যবান আলোচনা পেশ করবেন। শেষ দিন শনিবার বিশেষ মেহমান দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন উপস্থিত থাকার কথা রয়েছে।
ইতোমধ্যে সকল পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফান্দাউক খেলার মাঠে বিশাল প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে যাতে কয়েক লক্ষ মুসুল্লিরা একসাথে নামাজ, তাসবীহ তা’লীল ও বিশ্রাম নিতে পারবেন। মাহফিলের চতুর্দিক সিসি ক্যামেরা সহ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য ফান্দাউক, মোড়াকরি বাসস্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড গরুর বাজারে রয়েছে সুব্যবস্থা। বাদ জুমা থেকে রবিবার সকাল পর্যন্ত সকলের জন্য তাবারক খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
একসাথে প্রায় দশ হাজার মেহমান তাবারক গ্রহণ করার জন্য বিশাল পেন্ডেল প্রস্তুত করা হয়েছে। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ এবং নির্ধারিত স্থানে শৌচাগার এবং ওজু করার ব্যবস্থাও রয়েছে। মাহফিলস্থলে আসার জন্য প্রতিটি রাস্তায় রাতের বেলায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় নাসিরনগর, সরাইল, মাধবপুর এবং লাখাই উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর টহল বিদ্যমান থাকবে।
মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে চাইলে অত্র দরবারের মুখপাত্র মাহফিলের সার্বিক ব্যবস্থাপক পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী দৈনিক বাংলার দূতকে জানান, মাহফিলে আগত লক্ষ লক্ষ মেহমানদের বরণ করতে দরবার শরীফ কর্তৃপক্ষ ও এলাকাবাসী সাধ্যমতো সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা সকলের একান্ত সহযোগিতা কামনা করছি। এবার প্রথম দিন শুক্রবার পবিত্র শবেবরাত হওয়ায় রাতের বেলায় সাহরি ও শনিবার ইফতার গ্রহণের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। দরবারের পক্ষ থেকে দেশবাসীকে দাওয়াত করা হচ্ছে মাহফিলে জিকিরের সাথে অংশগ্রহণ করে সফল ও স্বার্থক করার জন্য। আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদে আসার তাওফিক দান করুন। সর্বোপরি মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করে মাহফিলকে সফল ভাবে সম্পন্ন করতে দেশবাসীর দোয়া ও উপস্থিত কামনা করেন দরবারের পীরজাদা— সৈয়দ মাছুম রহঃ হজ্ব কাফেলার পরিচালক মাওলানা মুফতী সৈয়দ আবু বকর সিদ্দিক আল-হোসাইনী এবং বাংলাদেশ আঞ্জুমানে ইসলামি ছাত্র মহলের সভাপতি মাওলানা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।