সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

“কায়রোয় বিশ্ব আলেমদের সমাবেশে ইমাম আহমদ রেজা রহ. এর জীবন ও কর্ম”

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:৩৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
“কায়রোয় বিশ্ব আলেমদের সমাবেশে ইমাম আহমদ রেজা রহ. এর জীবন ও কর্ম”

 

জাহেদুল ইসলাম আল রাইয়ান

মিশরের কায়রোর আকাশ যেন সেদিন ভিন্ন এক আভায় স্নাত হয়েছিল। সূর্যাস্তের রঙ মিশে গিয়েছিল আধ্যাত্মিকতার সোনালি আলোয়। ঐতিহাসিক গোল্ডেন হল–এ বসেছিল বিশ্বের শীর্ষস্থানীয় আলেম, সুফি ও ইলমপিপাসু ছাত্রদের এক মহামিলনমেলা। আয়োজনটির নাম—আন্তর্জাতিক ইসলামী কনফারেন্স ২০২৫, যার মূল প্রতিপাদ্য ছিল “ইমাম আহমদ রেজা খান রহ. এর জীবন ও কর্ম”।
সম্মেলনের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী কারিম জিদান যখন কুরআনের আয়াতগুলো পরিবেশন করছিলেন, তখন পুরো হল যেন রূপান্তরিত হয়েছিল এক আধ্যাত্মিক প্রাঙ্গণে। সেই সুর শুধু কানেই পৌঁছায়নি, স্পর্শ করেছে হৃদয়ের অন্তস্তল।
এরপর শুরু হয় মূল আলোচনা। ইমাম আহমদ রেজা রহ. – যিনি ছিলেন জ্ঞানের আলোয় উজ্জ্বল এক মুজাদ্দিদ, ফিকহি প্রজ্ঞা ও রাসূলপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র—তাঁর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদরা। বক্তাদের কণ্ঠে উঠে আসে তাঁর ইলমি গভীরতা, উম্মাহর জন্য রেখে যাওয়া সুস্পষ্ট দিকনির্দেশনা এবং সুন্নাহর প্রতি তাঁর অটল আনুগত্য। বক্তব্য রাখেন শাইখ মাহমুদ ইয়াহিয়া আজহারী, শাইখ ড. আহমেদ সামির কানদীল, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইসলামিক থিওলজির ভাইস ডিন শাইখ ড. জামিল ইব্রাহিম তালিব, লেকচারার শাইখ মুহাম্মদ ইয়াহলা আল-আজহারী এবং আমেরিকার আল-কুরআন একাডেমির জেনারেল ডিরেক্টর শাইখ ড. সৈয়দ ইরশাদ আহমেদ বুখারী। প্রতিটি বক্তব্যে ভেসে আসে ভালোবাসা, গবেষণার গভীরতা এবং আধ্যাত্মিক মাধুর্য।

কনফারেন্সের আরেকটি উজ্জ্বল মুহূর্ত ছিল নাত পরিবেশনা। পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়ের ও নাতখোয়ান হাফিজ তাহের কাদেরী তাঁর কণ্ঠে ইশক-ই-রাসূলের যে সুর তুললেন, তাতে পুরো হল যেন ডুবে গেল রাসূলুল্লাহ সা.-এর প্রেমময় সুবাসে। সেই সুরের আবেশে আধ্যাত্মিকতা যেন বাতাসে ভেসে বেড়াতে লাগল।

মিশর, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তানজানিয়া, ইন্দোনেশিয়া সহ বহু দেশের জ্ঞানপিপাসু ছাত্রদের উপস্থিতিতে কনফারেন্সটি রূপ নিল এক বৈশ্বিক আধ্যাত্মিক ও ইলমি আসরে। একে অপরের মুখ থেকে উচ্চারিত হলো একই সত্য—ইমাম আহমদ রেজা খান রহ. কেবল ভারতীয় উপমহাদেশের একজন আলেম নন, বরং তিনি সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক আলোকবর্তিকা, যাঁর জীবন সুন্নাহর ভালোবাসা এবং রাসূলপ্রেমের শাশ্বত শিক্ষা বহন করে।

শেষ পর্বে কনফারেন্সের আবহ হয়ে ওঠে আরও হৃদয়স্পর্শী। বিশ্ব উম্মাহর ঐক্য, শান্তি এবং সুন্নাহর প্রসারের দোয়া করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে ওঠে বহু চোখ। পবিত্র দোয়ার সুরে গোল্ডেন হল যেন প্রতিধ্বনিত হতে থাকে আধ্যাত্মিকতার আলোয়।
কায়রোর এই রাত প্রমাণ করল—ইলমের আলো এবং ভালোবাসার মশাল হাতে নিলে সীমানা মুছে যায়, হৃদয়গুলো এক হয়, আর উম্মাহর ঐক্যের পথ খুলে যায়। ইমাম আহমদ রেজা খান রহ. এর জীবন নিয়ে এই আলোচনা কেবল একটি সম্মেলন নয়, বরং এটি ছিল জ্ঞানের নতুন জাগরণ, রাসূলপ্রেমের এক অনন্য ঘোষণা।

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

1

যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বাংলাদেশ সরকারের মাননীয়  পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সাথে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।

1

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাঁটি গ্রামের তিন যুবক ধান কাটতে হাওরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুর জামাল (২৬), জালাল (২২) ও তোফাজ্জল হোসেন (২২) নিজ বসতঘর থেকে বের হয়ে পাগনা হাওরের নিলক্যা হাওরে তাদের জমিতে ধান কাটছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে নুর জামাল ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলুকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে। চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত গাভী দুটি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৫০) ও রুকুল মিয়া (৪৭)-এর মালিকানাধীন বলে জানা গেছে।

1

স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

oplus_0

 মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধঃ

জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ  করেছে বিএনপির নেতারা।

শনিবার ১৮ই এপ্রিল  দুপুরে  হাইস্কুল মোড় এলাকায়, ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা

ভুক্তভোগী বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,

সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী ও নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সহ আরো অনেকেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,

বিষয়টি সমাধানে বিএনপির স্থানীয় নেতাদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।