শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিলেটে কর্নেল ওসমানী জন্মশতবর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সিলেটে কর্নেল ওসমানী জন্মশতবর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবীর ওসমানীর সামগ্রিক মূল্যায়ন হওয়া উচিত বলে তারা বলেন। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আজীবন গণতন্ত্রী ও নিখাদ দেশপ্রেমিক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ছিলেন এক অনন্য সাধারণ ব্যতিক্রমী মানুষ। তাঁর দেশপ্রেম ছিলো নিখাদ, প্রশ্নাতীত এবং অতুলনীয়। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবীর ওসমানীর সামগ্রিক মূল্যায়ন হওয়া উচিত। বঙ্গবীর জেনারেল ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী শনিবার সিলেট নগরীর শিবগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এ মন্তব্য করেন। বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন ও ওসমানী জন্মশতবর্ষ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন ও ওসমানী জন্মশতবর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক-লেখক ও ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি সংগঠক, ওসমানী গবেষক ইকবাল হোসেন চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ এবং বিশিষ্ট লেখক-সাংবাদিক আফতাব চৌধুরী। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী গ্লোবাল ফাউন্ডেশনের মহাসচিব চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দীন চৌধুরী প্রমুখ। আলোচনা অনুষ্ঠান বক্তারা রাষ্ট্রীয়ভাবে বঙ্গবীর জেনারেল ওসমানীর অনন্য জীবন ও অনন্য কর্মের যথাযথ মুল্যায়ণ, রাষ্ট্রীয়ভাবে ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, সররকারি উদ্যোগে পাঠ্য পুস্তকে বঙ্গবীর ওসমানীর জীবনী অন্তর্ভুক্ত করা, ওসমানীর জন্ম ও মৃত্যু দিবসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক বাণী প্রদানের দাবি জানান। আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবীর জেনারেল ওসমানীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দুয়া মাহফিলের আয়োজন করা হয। এতে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আজির উদ্দিন।##

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম