শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

কলমাইদ পুরাতন কবরস্থানের উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কলমাইদ পুরাতন কবরস্থানের উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সোলায়মান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন কলমাইদ ৬নং ওয়ার্ডের পুরাতন কবরস্থানের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হযরত আলী, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজকোর্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম (স্বপন), ১নং সহ-সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপি ও আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাস, ঢাকা উত্তর। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল, নাগরপুর উপজেলা শাখা ও যুগ্ম আহ্বায়ক, টাঙ্গাইল জেলা শাখা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরিফুল ইসলাম (স্বপন) বলেন, “ধর্মীয় ও সামাজিক উন্নয়নে একতা ও সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের কল্যাণে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। কবরস্থান সংরক্ষণ, ধর্মীয় শিক্ষার প্রচার এবং সামাজিক উন্নয়নে আমরা সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

মাহফিলে কবরস্থান সংরক্ষণ, সমাজের উন্নয়ন এবং ইসলামিক আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ শাহাজউদ্দীন,সহ-সভাপতি, মামুদনগর ইউনিয়ন বিএনপি, মোঃজহিরুল ইসলাম,আহ্বায়ক,জাসাস মামুদনগর ইউনিয়ন বিএনপি, মোঃ বাবুর আলী, সাধারণ সম্পাদক, কলমাইদ ৬নং ওয়ার্ড বিএনপি,মোঃ আখের আলী, সমাজ সেবক,
মোঃ কহিনূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, কলমাইদ ৬নং ওয়ার্ড বিএনপি,মোঃ জুয়েল রানা,সহ-সভাপতি, কলমাইদ ৬নং ওয়ার্ড বিএনপি,মোঃ লালচান মিয়া,সাংগঠনিক সম্পাদক, কলমাইদ ৬নং ওয়ার্ড বিএনপি,মোঃ উম্মত আলী,যুগ্ম আহ্বায়ক, জাসাস মামুদনগর ইউনিয়ন শাখা,মোঃ বাতেন মিয়া,সভাপতি,কলমাইদ ৬নং ওয়ার্ড যুবদল, মোঃরতন মিয়া,সাধারণ সম্পাদক, কলমাইদ ৬নং ওয়ার্ড যুবদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষণীয় ছিল। এই আয়োজন এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রামের জনসাধারণ সহ কলমাইদ প্রবাসী ফাউন্ডেশন।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।