বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু আগমন উপলক্ষে বিশাল মিছিল, গণসংবর্ধনায় নেতাকর্মীদের উৎসবমুখর যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু আগমন উপলক্ষে বিশাল মিছিল, গণসংবর্ধনায় নেতাকর্মীদের উৎসবমুখর যোগদান

রাম কৃঞ্চ সাহা রামা, টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে সফল করতে হাজারো নেতাকর্মী নিয়ে গণসংবর্ধনায় যোগদান করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে গণসংবর্ধনায় যোগ দেয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা সংবর্ধনার প্রতি তাদের ভালোবাসা ও সম্মান প্রকাশ করেন।
গণসংবর্ধনায় অংশ নিয়ে রবিউল আউয়াল লাভলু বলেন, “অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু শুধু টাঙ্গাইল নয়, পুরো দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। তার আগমন আমাদের জন্য গর্বের বিষয়। এই সংবর্ধনার মাধ্যমে আমরা আমাদের ঐক্য ও শক্তির পরিচয় দিচ্ছি।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এই সংবর্ধনা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দলীয় সংহতির প্রতিচ্ছবি। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে আরও বড় অর্জন সম্ভব।”
মিছিলে আরো উপস্থিত ছিলেন,মোঃ রফিজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি,মোঃ ফারুক হোসেন,সহ-সাধারণ সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি, আরিফুল ইসলাম নবা, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর উপজেলা শাখা, নাজমুল হক স্বাধীন,ভারপ্রাপ্ত আহ্বায়ক,যুবদল নাগরপুর উপজেলা শাখা,নুরুজ্জামান রানা,সাবেক জিএস ও যুগ্ন আহবায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাগরপুর উপজেলা শাখা, গোলাম মওলা মোস্তফা, সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর শাখা, আলতাব হোসেন,সহ-সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিকদল নাগরপুর উপজেলা শাখা, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর শাখা, মোহাম্মদ সামসুল হোসেন, সদস্য জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রবৃন্দরা।
গণসংবর্ধনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর প্রতি সম্মান জানাতে এতো বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ প্রমাণ করে, তিনি এখনো দলের জন্য অনুপ্রেরণার উৎস।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনার মূল আয়োজন সফল করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দলীয় নেতারা সার্বক্ষণিক তদারকি করেন।

এই গণসংবর্ধনার মাধ্যমে টাঙ্গাইল বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

1

টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

 

নিজস্ব প্রতিবেদন :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ে এবং সেই পানি পান করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ( গত, ২৩ জুন) রাতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
এ সময় তাঁর সহধর্মিনী, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি লাভলু চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।