শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রায়গঞ্জে হলি চাইল্ড স্কুলে বিদায় ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রায়গঞ্জে হলি চাইল্ড স্কুলে বিদায় ও দোয়া মাহফিল

সাহেদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি: 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল মালতিনগর আমতলায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “হলি চাইল্ড স্কুল” এ ২০২৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে (অব:) প্রধান শিক্ষক ও প্রবীণ ব্যক্তিত্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবীর। আ: রহিম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান, ধুবিল ইউনিয়ন জামায়াতের আমীর ড. জহুরুল ইসলাম, সেক্রেটারি নুরুল্লাহ সিরাজী, জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার, সলঙ্গা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম লাবু, “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চীফ এডমিন শাহ আলম, আব্দুস ছালাম মাস্টার, শিক্ষক বিজলি খাতুন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে আনিকা তাবাচ্ছুম, স্বপ্না খাতুন, রাজু আহমেদ, আঁখি, আসলাম ফকির, জান্নাতুল ফেরদৌস বক্তব্য দেন। সভায় বক্তারা বিদায়ী ও অন্যান্য শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত হতে চাইলে বেশি বেশি বই পড়তে হবে। শিক্ষার মান বাড়াতে নিয়মিত পাঠদানে মনোনিবেশ করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। বক্তারা আরও বলেন, বিদায় শেষে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সুশিক্ষিত হয়ে নম্র, ভদ্র ও সহনশীলতার মাধ্যমে সুনাগরিক হতে হবে। মোবাইল ও মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে।

 

নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী প্রজন্মে দেশের হাল ধরার আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, এ বছরে উক্ত বিদ্যালয় হতে ৪০ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম