শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আলোচনা সমালোচনার ঝড় – মুহূর্তেই ভিডিও ভাইরাল নেটিজেনদের নানান মন্তব্য

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৪৬ এম ই-পেপার প্রিন্ট ভিউ
আলোচনা সমালোচনার ঝড় – মুহূর্তেই ভিডিও ভাইরাল নেটিজেনদের নানান মন্তব্য

 

এম এ মোমিনঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সিনিয়র নেতাদের বিরুদ্ধে উগ্র মন্তব্য করেন জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক ও জগনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পরায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে মেজাজ হারানো ওই চেয়ারম্যানের দাবি জনসার্থেই উচ্চ বাচ্য কথা হয়েছে মাত্র। বিষয়টি তেমন কিছু না।

গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের তৃতীয় তলার স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয়ের বারান্দায় এমন হট্টগোল করেন ওই বিএনপি নেতা।

এ ঘটনার ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরালের পর নেটিজেনরা নানান মন্তব্য করতে থাকেন ওই চেয়ারম্যানের বিরুদ্ধে।

খোদ সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ নিজেই সেই ভাইরাল ভিডিওতে মন্তব্য করে সমালোচনা করেছেন।

ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নুসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছে।

এসময় জগনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন চিৎকার চেচামেচি শুরু করেন। উগ্র মেজাজে বলতে থাকেন আপনারা কথায়-কথায় ওমুক সাহেব, তমুক সাহেব বাদ দেন, এখানে শরিফ সাহেব (জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ) ও হামিদ সাহেবের (সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ) কোন প্যানেলের লোক আছে এগুলো দেখার টাইম নাই।

আলমগীর সাহেবকে (বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) কে গিয়ে বলেন যে আপনার থেকেও বড় আলমগীর সাহেব…। রাস্তা করে দিবেন আপনি।

এসময় পাশে থাকা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু তাকে থামানোর চেস্টা করেন। আব্দুল হান্নান হান্নু লিটনকে বলেন ওনারা (শরিফ-হামিদ) বড় নেতা পরিচয় দিলে অসুবিধা কি? এসময় লিটন আরো বলেন ওনারা কি ঠাকুরগাঁও শহরটা বেচে দিসে। পরে আব্দুল হান্নান হান্নু লিটনকে থামানোর চেস্টা করলেও তিনি বলতে থাকেন ফোন করলেই শুধু হামিদ ও শরিফকে দেখায় দেয় । এসময় তিনি আরো উগ্র মেজাজে চিৎকার করতে থাকেন তিনি।

ভিডিওটি প্রকাশ পেলে ফেসবুক পোস্টে মন্তব্য করে সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ লিখেন, উঁচু গলা বলে দিচ্ছে চিটার, ধান্দাবা। এমন কোন জায়গা নেই মৃত ব্যক্তি থেকে ডিভোর্সের টাকা যে চিট করে তাঁর গলা উঁচু করে ধান্দা বাড়াতে চায়।

জীবন হক নামে আরেক ব্যক্তি লিখেন, আওয়ামীলীগের পক্ষে ভোট চাওয়া বিএনপি চেয়ারম্যান না উনি? সেলিনা আক্তার নামে এক নারী লিখেন, যিনি খুব চেঁচিয়ে কথা বলতেছেন উনি কে মহাসচিব স্যারকে, হামিদ ভাইকে নেতাদের কে এভাবে কথা বলতেছেন বুঝলাম না। উনি আবার কেন দাপটের সাথে কথা বলতেছেন সমস্যা কি।

সাজু লিখেন, বিএনপি ক্ষমতায় গেলে উনিই ঠাকুরগাঁওয়ে বেশি খবরের শিরোনাম হবে। কোন পরিবর্তন নাই ভাগাভাগি নিয়ে সবাই ব্যস্ত এদের শক্ত হাতে দমন করতে হবে ঠাকুরগাঁয়ে কোন চাঁদাবাজি টেন্ডারবাজ থাকতে পারবে না।

সাদ্দাম লিখেন, দেখা যাক ঠাকুরগাঁও বিএনপি এর বিরুদ্ধে কি অ্যাকশন নেয়। আর যদি না নিয়ে থাকে তবে ঠাকুরগাঁও জন্য অনেক লজ্জার বিষয়।

নাম প্রকাশের অনিচ্ছুক উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানায়, রাস্তার কাজ সঠিক সময়ে না হওয়াতে তিনি আওয়ামীলেগের সামাদ নামে এক ঠিকাদারকে গালিগালাজ করেন।

তবে বিএনপির এই নেতার এমন আচরণ ভালো ভাবে নেননি দায়িত্বরত কর্মকর্তারা। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি একজন ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতা। সরকারি প্রতিষ্ঠানে এভাবে মারমুখী আচরণ করা মোটেও ঠিক করেনি। দুইপক্ষে বসে সমাধান করে নিতে পারতো। তা না করে তিনি চিৎকার চেঁচামেচিতে পুরো এলাকা এক করে ফেলেন।

তবে এ ব্যাপারে সামাদ ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করলেও তার ম্যানেজার মনির হোসেন জানান, বিএনপি নেতা আব্দুল হামিদের সুপারিশে তার মনোনীত লোকরে কাছ কাজ বিক্রি করে দেয় সামাদ সাহেব। তারই কাজ ফেলে রাখে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বলেন, ইউনিয়ন পরিষদ এলাকার রাস্তার কাজ টেন্ডার হওয়ার সামান্য কাজ করে পর ৫ থেকে ৭ মাস ধরে ফেলে রাখে ঠিকাদার। ফোন করলে ফোন ধরেন না। এলাকার মানুষ ভালভাবে চলাচল করতে পারছেন না। কাজ ফেলে রেখেছে। আমি উপজেলা পরিষদে গেলে ওই ঠিকাদারকে দেখতে পাই। তখন জনসার্থে এই কথাগুলো বলি। বিষয়টি তেমন কিছু না।

এ বিষয়ে জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন, লিটন হলো ধান্দাবাজ। অর্থের লোভে এসব করেছে। দায়িত্বশীল জায়গা থেকে তার এমন উগ্র ব্যবহার করা ঠিক হয়নি। তবে ৫ আগস্টের পর যেহেতু আওয়ামীলীগের লোকজন পালিয়ে বেড়াচ্ছিল সে কারনে আমি সুপারিশ করি কাজ যেন বন্ধ না থাকে। তা অন্য ঠিকাদারকে দিতে।

অভিযোগ রয়েছে, গত বছরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি যখন ভোট বর্জনের আন্দোলন করে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছিল। ঠিক সেসময়ে মোস্তাফিজুর রহমান প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা অরুণাংশু দত্তের পক্ষে ভোট চেয়ে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছিলেন। সে সময় দলটির নেতারা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানালেও আজ অব্দি কোন ব্যবস্থা না নেয়ায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও ক্ষোভ প্রকাশ করেন।

২০২২ সালে ইউপি নির্বাচনে মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আলাউদ্দিনকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।