শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখায় কার্যালয় পরিদর্শনে- ইউএনও 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৫:০১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখায় কার্যালয় পরিদর্শনে- ইউএনও 

গোলাম রাব্বানী:

নওগাঁর মান্দায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা উপজেলা শাখায় কার্যালয় পরিদর্শন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া। বিএমইউজে এর সভাপতি আঃ মজিদ মন্ডল সম্রাট পরিদর্শনে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর তিন মাথা ফরহাদ মার্কেট এর দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখায় পরিদর্শন করেন তিনি। এ সময় পরিদর্শন বইয়ে সংগঠনের কার্যাবলী সম্পর্কে মন্তব্য প্রদান করেন।

নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া সংগঠনটির নেতৃত্ব ও কাজে সন্তোষ প্রকাশ করে মান্দার উন্নয়নে সকল তথ্য আদান প্রদান করেন। সে ক্ষেত্রে বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিকবৃন্দ মান্দার উন্নয়নের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদানের আশা ব্যক্ত করেন। তিনি সাংবাদিক ইউনিয়নের সাথে মান্দায় উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন ও সাংবাদিকদের মান উন্নয়নে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও মান্দার জনগনের ইতিহাস ঐতিহ্য রক্ষা এবং জীবন মান উন্নয়নের জন্য কি কি করণীয় তা সকল বিষয়ে সংগঠনের সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। এরপর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মধ্যে মধুর আড্ডা চলে দীর্ঘ সময়।

পরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মান্দার জনগনের জন্য অবিরাম কাজ করাই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ ও দপ্তর সম্পাদক রইচ আহম্মেদ প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন দাবী জানালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া আশ্বাস প্রদান করেন। এরপর চা চক্র শেষ করে সংগঠনটির সকল সদস্য নির্বাহী কর্মকর্তার সাথে ফটোসেশান শেষে বিদায় নেন তিনি।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম