শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নওগাঁয় মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর হাত বিচ্ছিন্ন অতঃপর গণপিটুনিতে স্বামীর  মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:২০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
নওগাঁয় মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর হাত বিচ্ছিন্ন অতঃপর গণপিটুনিতে স্বামীর  মৃত্যু

 

জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়ন ঘরে স্ত্রী মৌয়ূরীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছেন সুমন। তবে মাদক ও নেশা জাতীয় গ্যাস ট্যাবলেট খাওয়ায় এবং পরে স্থানীয়দের মারধরের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয় সুমনের।

বুধবার (২৮ মে) রাত প্রায় সারে ৯টার দিকে শহরের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে।

সুমন পেশায় একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন। স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩-৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরীর (২৪) সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সুমন তার স্ত্রীর সঙ্গে আনন্দনগর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। সুমন বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন এবং স্ত্রীকে সাংসারিক কোনো খরচ দিতেন না।

বুধবার (২৮ মে) রাতে সাড়ে ৮টার দিকে মাদকাসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করেন। ঝগড়াঝাটির একপর্যায়ে হাসুয়া দিয়ে স্ত্রীর গলা এবং হাতে কোপ দেন। এতে তার স্ত্রীর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় ও থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিলে মৌয়ূরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এছাড়া মাদক ও নেশা জাতীয় গ্যাস ট্যাবলেট খাওয়ায় এবং স্থানীয়দের মারধরে সুমনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা নওগাঁ সদর হাসপাতালে সে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

পুলিশ আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওই নারীর স্বামী মারধরে মারা যায়। সুমনের মাথায় আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় সুমন মৃত্যুবরণ করেন।

মৌয়ূরীর হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। সুমনের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি। মরদেহ নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজন যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় এসে লিখিত অভিযোগ করেননি।
নওগাঁ #

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম