শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

নদীভাঙনের কষ্ট হোক কিংবা গণতন্ত্রের লড়াই জনগণের পাশে ছায়ার মতো থাকবো-এস. এ. জিন্নাহ কবীর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১:৩০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নদীভাঙনের কষ্ট হোক কিংবা গণতন্ত্রের লড়াই জনগণের পাশে ছায়ার মতো থাকবো-এস. এ. জিন্নাহ কবীর

সোলায়মান ও নান্নু মিয়া, রির্পোটার ডেইলি নিউজ বাংলা২৪:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে যখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচনী প্রস্তুতি, ঠিক তখনই মানিকগঞ্জ-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনমানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এস. এ. জিন্নাহ কবীর।

দীর্ঘ সময় ধরে রাজপথের পরীক্ষিত এই নেতার রাজনৈতিক জীবনজুড়েই রয়েছে ত্যাগ, সংগ্রাম ও কর্মীর প্রতি ভালোবাসার অঙ্গীকার। রাজনীতিতে তাঁর অবস্থান কেবল একজন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে সীমাবদ্ধ নয়—তিনি হয়ে উঠেছেন ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের সাধারণ মানুষের আশ্রয়স্থল ও আস্থার প্রতীক।

নদীভাঙনে গৃহহারা মানুষের শেষ আশ্রয় ‘জিন্নাহ ভাই’:

পদ্মা ও যমুনা নদীর ভাঙনে ঘরবাড়ি হারানো মানুষের চোখে একটিই পরিচিত মুখ ‘জিন্নাহ ভাই’। গৃহহারা মানুষের খোঁজ নিতে, পাশে দাঁড়াতে, তাদের প্রয়োজনের মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রথমেই যিনি এগিয়ে আসেন, তিনি এস. এ. জিন্নাহ কবীর।

বছরের পর বছর নদীর ভাঙন তাণ্ডবে পরিবার হারানো মানুষেরা বলছেন, “বিভিন্ন লোকেরা আসে ছবি তুলে চলে যায়, কিন্তু জিন্নাহ ভাই বারবার আসেন খালি হাতে নয়, সহানুভূতি ও সমাধান নিয়ে।”

‘তারেক রহমানের ৩১ দফা’ বাস্তবায়নে রাত-দিন মাঠে:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে এস. এ. জিন্নাহ কবীরের নেতৃত্বে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় শুরু হয়েছে সচেতনতামূলক গণসংযোগ। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন জিন্নাহ কবীর। ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, এমনকি প্রতিটি ঘরেও তিনি বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন। নেতা-কর্মীদের উজ্জীবিত রাখার পাশাপাশি সাধারণ জনগণকেও বিএনপির পরিকল্পনা সম্পর্কে অবহিত করছেন।

স্থানীয় বিএনপির এক নেতা জানান, “এখন মানিকগঞ্জ-১ আসনে বিএনপির নেতা-কর্মীরা এক নামে চেনে এস. এ. জিন্নাহ কবীরকে। তাঁর নেতৃত্বেই আমরা সংগঠিত হচ্ছি।”

তিনি নিজ হাতে কর্মসূচির কপিগুলো ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, জনগণকে বোঝাচ্ছেন—গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন ও শিক্ষার মান উন্নয়নসহ প্রতিটি দফার তাৎপর্য।

তার এক ভাষ্য, “এটা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের জন্য আমাদের দায়বদ্ধতা। তারেক রহমানের ৩১ দফা নতুন বাংলাদেশ গঠনের নীলনকশা।”

কর্মীবান্ধব নেতৃত্ব, সাহসী সংগঠক:

জিন্নাহ কবীরের বড় শক্তি হলো তাঁর অকুতোভয় নেতৃত্ব ও কর্মীবান্ধব দৃষ্টিভঙ্গি। সরকারবিরোধী আন্দোলনের সময় মাঠে থেকে মামলা-হামলার মুখে কর্মীদের আগলে রেখেছেন তিনিই।

শিবালয়ের এক প্রবীণ বিএনপি নেতা বলেন, “দলের জন্য যে রকম ত্যাগ তিনি করেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। নেতা হিসেবে যেমন কঠোর, তেমনি কর্মীদের প্রতি তাঁর মমত্ববোধ অসাধারণ।”

তিন উপজেলায় বিএনপির ঘুরে দাঁড়ানোর মূল কান্ডারী:

এস. এ. জিন্নাহ কবীরের নিরলস প্রচেষ্টায় মানিকগঞ্জ-১ আসনের তিনটি উপজেলা—ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে আবার জেগে উঠেছে বিএনপির ঘাঁটি। দলীয় কার্যক্রম যেমন সুসংগঠিত হয়েছে, তেমনি তৃণমূল কর্মীরা আবারো আশাবাদী হয়ে উঠেছেন গণতান্ত্রিক পরিবর্তনের জন্য।

গ্রাম থেকে শহর, পাড়া থেকে হাট—সবখানে এখন একটাই আলোচনা, “এই আসনে বিএনপির যোগ্য প্রার্থী হবেন জিন্নাহ”

জনআস্থা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দু:

জনগণের আস্থায় ভর করে এস. এ. জিন্নাহ কবীর এখন কেবল বিএনপির নয়, এই আসনের আপামর জনগণের প্রতিনিধি হয়ে উঠেছেন। তরুণ ভোটার থেকে শুরু করে বয়স্ক নাগরিক, কৃষক থেকে দিনমজুর—সবার মুখে একটিই নাম, “জিন্নাহ কবীর।”

মানুষ বিশ্বাস করে, এই নেতা মনোনয়ন পেলে মানিকগঞ্জ-১ আসন থেকে ভোটের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে।

এস. এ. জিন্নাহ কবীর একজন ত্যাগী, সাহসী, জনদরদী রাজনীতিবিদ, যিনি অতীতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর এখন প্রস্তুত মানিকগঞ্জ-১-এর গণমানুষের পক্ষে কথা বলার জন্য জাতীয় সংসদে প্রবেশ করতে।

 

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।