শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

কালিগঞ্জে জবর দখল ঠেকাতে সুনীল মন্ডল নিজের বাড়িতে আগুন নাটক?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কালিগঞ্জে জবর দখল ঠেকাতে সুনীল মন্ডল নিজের বাড়িতে আগুন নাটক?

হাফিজুর রহমান  সাতক্ষীরা (কালীগঞ্জ) প্রতিনিধিঃ

জমির জবর  দখল ঠেকাতে গভীর রাতে সুনীল মন্ডলের ঘরে আগুন নাটক ?  জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে  রাতের আঁধারে সুনীল মন্ডল নিজের ঘরে নিজে আগুন দেওয়ার  নাটক কান্ড  ভিডিও ধারণ এবং  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে চলছে নানান গুঞ্জন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল, কালিবাড়ি গ্রামে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গেলে সুনীল মণ্ডল তার পুত্র সংকর মন্ডল ,মেয়ে চম্পা ও পুত্রবধূ সরস্বতী মন্ডল এ প্রতিনিধিকে জানায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সামাদ গংরা এ ঘটনা ঘটাতে পারে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে তারা দেখেনি এবং বলতে পারছে না। মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে তাদের রান্না ঘরের পাশে কাঠের স্তুপে আগুন জ্বলতে দেখে তারা দ্রুত উঠে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায়। অন্যদিকে ভূমি মালিক আব্দুস সামাদ গাজী এবং তার পুত্র আলমগীর হোসেন জানায় এই অগ্নিকাণ্ডের বিষয়ে তারা কিছুই জানেন না  এবং তারা কেউ এখানে বসবাস করেন না। তবে পরিকল্পিতভাবে তাদেরকে ফাঁসানোর জন্য একান্ডো ঘটিয়ে থাকতে পারে বলে জানায়। সকালে রঘুনাথ খা নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে তারা প্রথমে বিষয়টি জানতে পারেন। পরে তার মিল কতচারীদের নিকট জিজ্ঞাসা করলে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পারেন। কালিবাড়ী বাজারের নৈশ প্রহরী নারায়ণ অধিকারী, মজিবর রহমান, পরিতোষ নন্দী, এবং ব্যবসায়ী মলয় সরকার জানায় রাতে আগুন জ্বলা অবস্থায় সুনীল মণ্ডল এসে আমাদেরকে ডেকে নিয়ে যায়। আমরা সেখানে যেয়ে তার কাঠের ঘরের একপাশে আগুন  জ্বালা অবস্থায় পুকুর থেকে পানি দিয়ে নিভাতে দেখেছি। মঙ্গলবার গভীর রাতের অগ্নিকাণ্ডের ঘটনায়  সকাল ৯ টা এবং বেলা ১ টার দিকে  জেলা এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। চাম্পাফুল মৌজার  এস,এ ২৩৩, ২৫২ নং খতিয়ানের ৮৮ দাগ হতে ২ টি দলিলে জমির মালিক কমল মন্ডল ১.৩২ একর জমি চাম্পাফুল গ্রামের আব্দুস সামাদ গাজীর পুত্র আলমগীর হোসেনের নিকট বিক্রি করে। অন্যদিকে সুনীল মন্ডল নিজের ৫৪ শতক জমি থাকতে আলমগীরের নিকট বিক্রিত ৪ বিঘা জমি তার দাবি করা  ছাড়াও কমলের আরো ১.০৩ একর অর্থাৎ ৩ বিঘা জমি সুনীল মণ্ডল জবর দখল করে ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তির জবরদখল ঠেকাতে নিজের বাড়িতে নিজে আগুন দিয়ে প্রতিপক্ষকে জব্দ ও ফাঁসাতে এ কাজ করেছে বলে এলাকার একাধিক ব্যক্তি জানায়। এ বিষয়ে সুনীল মণ্ডল নিজে আদালতে মামলা করে নিজে ফেঁসে গেছেন বলে এলাকাবাসী জানান। তার করা মামলায় এবং ভুয়া দখলের খবরে পুলিশ এসে কারণ দর্শানোর গ্যাড়াকলে পড়ে ক্ষমা চেয়ে আদালত থেকে  রেহাই পায়।  এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) নিকট জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তাদের কোন কিছু জানা নাই তবে অন্যভাবে তারা জানলেও এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।