বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ঝালকাঠিতে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঝালকাঠিতে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

 

মোঃ খলিলুর রহমান, ঝালকাঠি ভ্রাম্যমান প্রতিনিধি:

ঝালকাঠিতে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসাবে সংগঠনের জেলা সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মো: জিয়াউল হক মিলনের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ জেলা প্রশাসক মো: আশরাফুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মনসিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান, কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম মল্লিক, সাংগঠনিক সম্পাদক শামীমা নাসরিন মৌসুমী, শিক্ষক নেতাএসএম আতাইর রহমান, মো: কবির উদ্দিন, মো: মাইনুল হোসেন, সঞ্জয় কুমার দাস, পলাশ চন্দ্র হালদার, শামীমা নাসরিন, নুরুন্নাহার মুক্তা, সঞ্জয় ঢালি, মোসা: নাজমুন্নাহার, ফারজানা আক্তার, মো: আহসান কবির সুমন, আহমদ আলী নোমান প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ কর হয়েছে যে, কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার উপর গুরুদ্বায়িত্ব অর্পিত হয়। পতিত সরকারের চরম বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে বর্তমানে নতুন আশা সঞ্চারিত হয়েছে। আমরা বিশ্বাস করি দীর্ঘদিনের মানবেতর জীবনযাপনের অবসান ঘটিয়ে বর্তমান সৃজনশীল সরকার নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন। আমরা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারব।
নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারি বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয় এবং সরকারের সকল আদেশ-নির্দেশ পালনে বদ্ধপরিকর। অথচ এমপিও’র দাবিতে ঢাকায় সভা-সমাবেশ, মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেও পিপার স্প্রে, জলকামান, টিয়ার সেল এমনকি লাঠিচার্জ করে শিক্ষক কর্মচারীদের তাড়িয়ে দিয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। স্মারকলিপিতে নন এমপিও শিক্ষক কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাবলী আরো উল্লেখ করা হয় ১. শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্বেও শুধুমাত্রই নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগন বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার। ২. কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন। ৩. এমপিওভূক্তি একটি চলমান প্রক্রিয়া সরকার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাবেন। দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। ৪. প্রতিবছর বাজেটে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়।
ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে জেলা সভাপতি সৈয়দ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিইও অমিয় প্রাপণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মো: শাকিল রনি হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নিয়াজ মোর্শেদ, জেলা শাখার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল রহমান প্রমুখ।
সভায় ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি হিসাবে সৈয়দ হান্নান ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান শাহিনকে মনোনীত করা হয়েছে। পরবর্তী ১০ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্র পাঠানোর জন্য কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৫২ পিএম
জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

জামালপুর জেলা প্রতিনিধি= মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

রোববার (২১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, জামালপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকালে জামালপুর- বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিদেশী মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল মদ সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতো বলে জানায় ডিবি-১।

এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।