শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

 

সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় জেলা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক ও কারিগতি সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছা: ইয়াসমিন আক্তার, জেলা প্রশাসক, মাদারীপুর। সভায় সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ হাবিবুল আলম, উপপরিচালক, স্থানীয় সরকার, মাদারীপুর। জেলা প্রশাসক তার আলোচনায় বলেন আপনারা এখানে যার যার এলাকার জনপ্রতিনিধি তাই সাধারন জনগনকে আপনাদের বিচারিক সুবিধা দিতে হবে কারন আপনার জনগনের সেবক। গ্রাম আদালত যেহেতু সর্বোচ্চ ৩,০০০০০/- তিন লক্ষ টাকা  পর্যান্ত বিরোধ সমাধান করতে পারে তাই ছোট খাটো বিরোধ গুলো এই গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না সে সকল মামলা আপনারা গ্রাম আদালতে মাধ্যমে নিষ্পত্তি করবেন না।তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদে পরিদর্শনে গিয়ে দেখা যায় বেশ কিছু ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম ভালো ভাবে চলছে আবার কিছু ইউনিয়নের কাজ ভালো না। তাই সকলকে ভালো কাজ করার উগ্যোগ গ্রহন করত হবে।  মাদারীপুরে কিছু যায়গায় এজলাস নেই যেখানে এজলাস নেই সেখানে অস্থায়ী ভিত্তিতে এজলাস স্থাপনের জন্য বলেন। সকলের উদ্দেশ্যে বলেন গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বাড়াত হবে এই বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন। জনাব মুহাম্মদ হাবিবুল আলম, উপপরিচালক, স্থানীয় সরকার তার আলোচনায় বলেন গ্রাম আদালতে এখতিয়ার ভূক্ত মামলা অনেকেই সালিশ করে থাকেন তাই বেশ কিছু ইউনিয়নে মামলা গ্রহন ও নিষ্পত্তির হার কম। স্থানীয় বিচার ব্যবস্থায় এই গ্রাম আদালতের উপর সকলকেই গুরুত্ব দিতে হবে। যদি আপনারা সপ্তাহে ১ দিন এই আদালতের কাজ করেন তাহলে সাধারন মানুষের এই আদালতের উপর আস্থা বাড়বে। তিনি আরো বলেন আপনাদের ইউনিয়ন পরিষদে যে সকল সভা হয় সেখানে গ্রাম আদালতের উপর এজেন্ডা রাখবেন এমনকি ওয়ার্ড সভায় গ্রাম আদালতের তথ্য প্রচার করবেন।

বিগত ১ বছরের মাঠ পর্যায়ের কার্যক্রমের পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন মোঃ আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প।  তিনি অবহিত করেন মাদারীপুর জেলায় ৫৯ টি ইউনিয়ন পরিষদে বিগত জুলাই ২৪ থেকে জুন ২০২৫ পর্যান্ত মোট মামলা দায়ের করা ১৩৫৫ টি এর মধ্যে উচ্চ আদালত থেকে ৩৫ টি মামলা গ্রাম আদালতে প্রেরন করা হয়েছে। জেলায় মোট ১৩৫৫ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে যার মাধ্যমে ৩,২০,২৭,৪৪৭/- টাকা আদায় করা হয়েছে। ইউএনডিপির প্রতিনিধি জনাব মেবেল সিলভীয়া রড্রিকস, প্রযেক্ট এনালিষ্ট তার আলেচানায় বলেন, গ্রাম আদালতের এই কাজটি স্থায়ী করণ করতে হবে। আর এরজন্য বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়নে গ্রাম আদালতের ডেস্ক থাকতে হবে। তিনি আরো বলেন জেলা ডিআরটি সদস্য এবং উপজেলা ইউআরটি সদস্যদের বেশি একটিভ থাকতে হবে। তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে গ্রাম আদালতের তথ্য শেয়ার করবেন যাতে সাধারন জনগন ইউনিয়ন পরিষদের সেবা সম্পর্কে জানতে পারে। সভায় বিভিন্ন চেয়াম্যান গ্রাম আদালতে সফল করার বিষয়ে বিভিন্ন প্রস্তবনা তুলে ধরেন। উল্লেখ্য  বিগত ১ বছরে গ্রাম আদালতের মামলা গ্রহনে ১ম স্থান অধিকার করেছে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ, ২য় স্থান অধিকার করেছে ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়ন পরিষদ এবং ৩য় স্থান অধিকার করে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন এবং সবচেয়ে বেশি শুনানী করে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন। ভালো কাজের অবদান স্বরুপ এই ৪টি ইউনিয়ন পরিষদকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। উক্ত সভা সঞ্চালনা করেন জনাব মোঃ নাইম সরকার, সহকারী পরিচালক , স্থানীয় সরকার শাখা। উল্লেখ্য সভায় মাদারীপুর জেলার ০৫ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ডিআরটি সদস্য, এবং  ৫৯ টি ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানগণ সহ মোট ৮০ জন অংশগ্রহন করেন।সেখানে আরও উপস্থিত থেকে সার্বিক কাজের সহযোগিতা করেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,সদর উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সুরভি ও শিবচর উপজেলা কো-অর্ডিনেটর পপি আক্তার।

1

মির্জাপুর ভাওড়া হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম
মির্জাপুর ভাওড়া হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আনোয়ার হোসেন মির্জাপুর প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মোতাবেক মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে ভাওড়া স্কুল এন্ড কলেজে আজ ২৫ জুন ২০২৬ ইং মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এই মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাওড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান । ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট ।, মোঃ জাহিদ সরকার ,যূগ্ন সম্পাদক ও সভাপতি ভাওড়া স্কুল এন্ড কলেজ এডহক কমিটি। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন । ভাওড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম খান। মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য শাহ- আলম । । ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ।ভাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ যুবরাজ ইসলাম। ছাত্রদলের আহ্বায়ক খোকন মিয়া ভাওড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা , ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
সকল বক্তাগণ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যদি কেউ মাদক গ্রহণ করে তাহলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য বলেন । বক্তারা আরও বলেন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না বাড়ি ঘর ভাঙচুর করবেন না । প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন ।
আয়োজনে ভাওড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

1

টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি — পরিদর্শনে এমপি লাভলু

 

নিজস্ব প্রতিবেদন :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ে এবং সেই পানি পান করেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ( গত, ২৩ জুন) রাতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
এ সময় তাঁর সহধর্মিনী, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি লাভলু চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।