রবিবার, ১ মার্চ ২০২৬, ১৮ ১৪৩২
রবিবার, ১ মার্চ ২০২৬, ১৮ ১৪৩২

1

মানবতার সেবায় শামচুন নাহার ফাউন্ডেশন: উত্তর দুধখালীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মানবতার সেবায় শামচুন নাহার ফাউন্ডেশন: উত্তর দুধখালীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

মাদারীপুর প্রতিনিধি – এস এম সোহাগঃ

মাদারীপুরের উত্তর দুধখালী তালতলা বাজার সংলগ্ন শামচুন নাহার ফাউন্ডেশন প্রাঙ্গণে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কর্মসূচি পালিত হয়েছে। এলাকার অসহায় ও দুস্থ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের বিস্তারিত
আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ ফয়সাল আহমেদ।
পুরো আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করেন:
মোঃ নূরুল ইসলাম: ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জার্মান প্রবাসী।
অ্যাডভোকেট আরিফ তালুকদার: বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
ফাউন্ডেশনের কার্যক্রম ও পটভূমি
২০১৬ সালে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান ‘শামচুন নাহার ফাউন্ডেশন’ দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী মোঃ নুরুল ইসলাম গোলাম রসুল খালাসী এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি বর্তমানে সেবামূলক কার্যক্রমের এক অনন্য মডেলে পরিণত হয়েছে।
বহুমুখী সামাজিক সেবাসমূহ
কেবল মেডিকেল ক্যাম্পেই সীমাবদ্ধ নয়, ফাউন্ডেশনটি আরও নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে:
বিশুদ্ধ পানি সরবরাহ: গ্রামজুড়ে অসংখ্য টিউবওয়েল স্থাপন।
আর্থিক সহায়তা: অসহায় ও দুস্থদের নিয়মিত বাৎসরিক ভাতা প্রদান।
নারীদের ক্ষমতায়ন: নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ প্রদান।
শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম: বয়স্কদের জন্য আরবী শিক্ষার ব্যবস্থা।
ভবিষ্যৎ পরিকল্পনা
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি করা হবে। নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি এলাকার কোনো মানুষ যেন মৌলিক অধিকার ও সুচিকিৎসা থেকে বঞ্চিত না থাকে, সেই লক্ষ্যে স্থায়ী প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।
শামচুন নাহার ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

1

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম
আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

 

সাভার প্রতিনিধি:

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে রুমানা আক্তার রুমি নামে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে কাটা চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে পালিয়েছে স্বামী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রুমানা আক্তার রুমি (২০) স্বামী বিল্লালের সঙ্গে আশুলিয়ার পবনারটেক পূর্বপাড়া এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থেকে একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন। প্রায় দুই বছর আগে তাদের বিবাহ হয় এবং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। অভিযুক্ত বিল্লাল হোসেন (২৫) রংপুর জেলার পীরগাছা থানার তালুক ইসাদ এলাকার মো. ছালদার আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে হত্যার পর পালিয়েছে স্বামী বিল্লাল। বিল্লালকে আটকের চেষ্টা চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি

1

যশোর মণিরামপুরে মোবাইল ব্যাংকিং এর দোকান হতে টাকা চুরির ঘটনায় ২ জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম
যশোর মণিরামপুরে মোবাইল ব্যাংকিং এর দোকান হতে টাকা চুরির ঘটনায় ২ জন আটক

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

গত ইং-২৪/০২/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৪.৪৭ মিনিটের সময়নমণিরামপুর থানাধীন রোহিতা বাজারের ইউনিয়ন পরিষদের ডান পাশে “জাহিদ টেলিকম/মুছা ষ্টোর” নামে বিকাশ ও মোবাইল ব্যাংকিং এর দোকান হতে
বাদী আছরের নামাজ পড়ার জন্য রোহিতা বাজার জামে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে দোকানের ক্যাশ ড্রয়ারের মধ্যে নগদ ৪.৩০,০০০/= (চার লক্ষ ত্রিরিশ হাজার) টাকা রেখে ড্রয়ারে তালা দিয়ে দোকানের সার্টার খোলা অবস্থায় সামনের ক্লবসিকল গেট টেনে দিয়ে নামাজ পড়তে যায়। পরবর্তীতে নামাজ শেষে দোকানের সামনে এসে দেখতে পায় দোকানের ক্লবসিকল গেট খোলা দোকানের ক্যাশ ড্রায়ারের তালা ভাঙ্গা এবং ক্যাশ ড্রয়ারের মধ্যে রক্ষিত নগদ ৪,৩০,০০০/= (চার লক্ষ ত্রিরিশ হাজার) টাকা অজ্ঞাতনামা চোরেরা দোকানে প্রবেশ করে ক্যাশ ড্রায়ারের তালা ভাঙ্গে নগদ ৪,৩০,০০০/= (চার লক্ষ ত্রিরিশ হাজার) টাকা চুরি করে নিয়ে গেছে।

ঘটনার বিষয় সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার যশোর এর দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নি) দেবব্রত ঘোষ সঙ্গীয় চৌকস টিম তাৎক্ষনিক ঘটনা স্থলের সিসি টিভি ফুটেজ, আধুনিক তথ্য প্রযুত্তির ব্যবহার ও গেয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং- ২৭/০২/২০২৬ খ্রিঃ তারিখে অভিযান পরিচালনা করে মো: মমিন গাজী(৩৫), পিতা-মৃত আনসার গাজী এবং মোঃ রফিক গাজী, পিতা-মো: ফজলু গাজীদ্বয়’কে চোরাই ৬০,০০০ টাকা , চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন সহ আটক করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ২৭/০২/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীদের নাম ও ঠিকানাঃ-

১। নামঃ- মো: মমিন গাজী(৩৫)
পিতা-মৃত আনসার গাজী
২। নাম- মোঃ রফিক গাজী
পিতা-মো: ফজলু গাজী
উভয় সাং-বিরাশি, থানা-পাইকগাছা, জেলা-খুলনা।

উদ্ধারঃ-
০১। চোরাই ৬০০০০ টাকা
০২। চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল
০৩। একটি বাটন মোবাইল ফোন ।

1

ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে চালু হবে মেডিক্যাল কলেজ: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম
ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে চালু হবে মেডিক্যাল কলেজ: মির্জা ফখরুল

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওবাসীর জন্য সুখবর দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মির্জা ফখরুল জানান, জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের লক্ষে ইতিমধ্যে একটি কারিগরি দল এলাকা পরিদর্শন করেছে। তারা জমি নির্ধারণের কাজ করবেন।
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যেই এই মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পৌরসভার অবকাঠামো উন্নয়নের বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবো না।
উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ বিষয়ে জানতে চাইলে এলজিআরডি মন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আছে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুদকের।
তিনি বলেন, আমাদের এই বিষয়গুলোতে সময় নষ্ট না ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। সত্যিকার অর্থে দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়—সে বিষয়েই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মাদক নিয়ন্ত্রণকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ সুপারের ব্যক্তিগত তত্ত্বাবধানে এ বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।
ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, চলতি মাসেই ঠাকুরগাঁওয়ের রহমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ঠাকুরগাঁও রুটের ট্রেনের বগির মান পুনরায় উন্নত ও মানসম্মত করার আশ্বাস দেন তিনি।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।