1
ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে চালু হবে মেডিক্যাল কলেজ: মির্জা ফখরুল

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওবাসীর জন্য সুখবর দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মির্জা ফখরুল জানান, জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের লক্ষে ইতিমধ্যে একটি কারিগরি দল এলাকা পরিদর্শন করেছে। তারা জমি নির্ধারণের কাজ করবেন।
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যেই এই মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পৌরসভার অবকাঠামো উন্নয়নের বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবো না।
উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ বিষয়ে জানতে চাইলে এলজিআরডি মন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আছে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুদকের।
তিনি বলেন, আমাদের এই বিষয়গুলোতে সময় নষ্ট না ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। সত্যিকার অর্থে দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়—সে বিষয়েই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মাদক নিয়ন্ত্রণকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ সুপারের ব্যক্তিগত তত্ত্বাবধানে এ বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।
ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, চলতি মাসেই ঠাকুরগাঁওয়ের রহমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ঠাকুরগাঁও রুটের ট্রেনের বগির মান পুনরায় উন্নত ও মানসম্মত করার আশ্বাস দেন তিনি।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।







