শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

1

পূর্ব এনায়েত নগরে মাসিক সমন্বয় সভা: গ্রাম আদালত নিয়ে জনসচেতনতার ডাক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পূর্ব এনায়েত নগরে মাসিক সমন্বয় সভা: গ্রাম আদালত নিয়ে জনসচেতনতার ডাক

 

​ এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল তৃণমূল পর্যায়ে বিচার ব্যবস্থা সহজীকরণ ও গ্রাম আদালতের কার্যকারিতা।
​পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেয়ামুল হক আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নারী ও পুরুষ সদস্যবৃন্দ (মেম্বার) এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।
​গ্রাম আদালত: স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার
​সভায় গ্রাম আদালতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। তিনি উপস্থিত সদস্যদের মাঝে প্রকল্প থেকে প্রেরিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
​আলোচনায় তিনি গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে কয়েকটি মূল পয়েন্ট ব্যাখ্যা করেন:
​গ্রাম আদালত কি: এটি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি আইনি মাধ্যম, যেখানে ইউনিয়ন পরিষদের মাধ্যমেই ছোটখাটো সমস্যার সমাধান পাওয়া যায়।
​কেন গ্রাম আদালতে যাবো: আদালত বা থানায় না গিয়ে নিজ এলাকায় দ্রুত, সস্তায় এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিচার পাওয়ার জন্য গ্রাম আদালত সেরা বিকল্প।
​আর্থিক এখতিয়ার: গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।
​নামমাত্র খরচ: এখানে মামলার আবেদন ফি অত্যন্ত সীমিত। ফৌজদারি মামলার ফি মাত্র ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি মাত্র ২০ টাকা। এর বাইরে অতিরিক্ত কোনো খরচ নেই।
​স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা
​উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন, “ছোটখাটো বিরোধ নিয়ে সাধারণ মানুষ যেন থানা বা কোর্টে গিয়ে হয়রানির শিকার না হয়, সেজন্য আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রাম আদালত সক্রিয় রাখার অনুরোধ জানাই।” তিনি আরও জানান, গ্রাম আদালত সাধারণত ৫ জন সদস্য নিয়ে গঠিত হয় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই এই আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
​জনসচেতনতায় লিফলেট বিতরণ
​সভার শেষ পর্যায়ে উপস্থিত মেম্বার ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান যে, বিতরণকৃত লিফলেটগুলো যেন শুধু নিজেদের কাছে সীমাবদ্ধ না থাকে। এগুলো বাড়ি নিয়ে গিয়ে পরিবার, আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীকে পড়ে শোনাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জানলে মামলা-হামলার চাপ কমবে এবং গ্রামীন শান্তি বজায় থাকবে।
​সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ নেয়ামুল হক আকন গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।