বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

1

তেলের দাম কমছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৩৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
তেলের দাম কমছে

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার শান্তি আলোচনার আশায় আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে ১০ শতাংশেরও বেশি কমে যায়। তবে বৃহস্পতিবার (৭ মে) সেই পতনের গতি কিছুটা কমে প্রায় ২ শতাংশে নেমে আসে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনায় বাজারে স্বস্তি ফিরলেও এখন বিনিয়োগকারীরা আরও সতর্ক অবস্থান নিচ্ছেন।

এদিকে ইউরোপের শেয়ারবাজারে আগের দিনের বড় উত্থানের পর বৃহস্পতিবার সূচক নিম্নমুখী ছিল। অন্যদিকে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে এখনো অনিশ্চয়তা কাজ করছে।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েলথ ক্লাবের এর প্রধান বিনিয়োগ কৌশলবিদ Susannah Streeter বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার যে আশা তৈরি হয়েছিল, বিনিয়োগকারীরা এখন বুঝতে পারছেন দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে আরও নানা বাধা অতিক্রম করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব ইরান খতিয়ে দেখছে বলে জানা গেলেও পুরো পরিস্থিতি স্থিতিশীল হতে আরও সময় লাগতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন এই প্রণালির ওপর নির্ভরশীল। ফলে সেখানে উত্তেজনা কমার খবর আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।

সূত্র:  আল জাজিরা

1

বকশীগঞ্জে নকল করার দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার।

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৪০ পিএম
বকশীগঞ্জে নকল করার দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বাট্টাজোড় হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বহিষ্কারকৃত শিক্ষার্থী উপজেলার আইরমারী ইসলামিয়া মহিলা মাদরাসার শিক্ষার্থী।

কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের তদারকির মধ্যে ওই পরীক্ষার্থী অবৈধভাবে নকল করার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করেন ।

কেন্দ্র সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সারাদেশের ন্যায় বকশীগঞ্জে ও সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।

1

জনসেবায় হয়রানি বন্ধ ও বাজার স্থিতিশীলতায় কঠোর অবস্থান সরকারের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:২৯ পিএম
জনসেবায় হয়রানি বন্ধ ও বাজার স্থিতিশীলতায় কঠোর অবস্থান সরকারের
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার এবং কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা সামাজিক স্থিতি ও জনগণের আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অয়োজিত ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকদের জনমুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বিলম্বের শিকার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাজার স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটি আমরা দেখি বিভিন্ন সময় মজুদদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে এইজন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।’
কৃষকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য হয় তা নিশ্চিত করতে হবে। কৃষিকে কেবল উৎপাদন হিসেবে নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়, সে ব্যাপারে জেলা প্রশাসকদের খেয়াল রাখতে হবে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা আরও কার্যকর, নিয়মিত ও দৃশ্যমান করার নির্দেশ দেন তিনি।
সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয় কিংবা বিলম্ব বা অনিয়মের শিকার না হয় দয়া করে সে ব্যাপারেও আপনাদেরকে কঠোর নজর রাখতে হবে।’ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে ডিসিদের কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনিক অবস্থানের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে ডিসিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। খাদ্যে ভেজালের বিরুদ্ধেও সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তিনি।
তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে বছরজুড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, কেন খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু নির্দিষ্ট দিবস বা ঋতুতে সীমাবদ্ধ থাকবে? তিনি জেলা প্রশাসকদের পরামর্শ দেন যাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলা সারাবছর চালু রাখা হয়। তরুণদের শারীরিক ও মানসিক এনার্জি সঠিক পথে চালিত করতে জেলা পর্যায়ে সাংস্কৃতিক কেন্দ্র ও অডিটোরিয়ামগুলোকে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য ভালো কাজের রাষ্ট্রীয় ও স্থানীয় স্বীকৃতির ঘোষণা দেন। তিনি বলেন, কোনো সাধারণ মানুষ যদি জীবন বাজি রেখে কাউকে উদ্ধার করে বা সামাজিক উন্নয়নমূলক কাজ করে, তবে তাদের নাম কেন্দ্রে পাঠালে জাতীয়ভাবে পুরস্কৃত করা হবে। এমনকি ভালো পারফর্ম করা শিক্ষকদেরও পুরস্কার দেওয়ার কথা ভাবছে সরকার। তিনি আক্ষেপ করে বলেন, ছোটবেলায় যেসব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ছিল, এখন তা অনেকটা অনুপস্থিত। মানুষের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির প্রতি দয়া এই মূল্যবোধগুলো ফিরিয়ে আনতে ছোট ছোট সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
একটি প্রযুক্তি নির্ভর, জ্ঞান ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য থাকবে না।’ ভাষণের এক পর্যায়ে তিনি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, সমাজে হয়তো শতভাগ বৈষম্য দূর করা কঠিন, যেমন সোনায় কিছু খাদ থাকে, তেমনি মানুষের সমাজে সামান্য কিছু বৈষম্য থেকে যেতে পারে, তবে সরকার তা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বদ্ধপরিকর।
পরিশেষে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, সেটিই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ।’ এই বক্তব্যের পর তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

1

যশোর বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫ বোতল মাদকদ্রব্যসহ আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:০৫ পিএম
যশোর বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫ বোতল মাদকদ্রব্যসহ আটক-১
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫  বোতল ভারতীয় ESKUF সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার পুটখালীর বালুন্ড গ্রামের মোহর আলীর ছেলে জাকির হোসেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার ( ০৪ মে) সকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় ESKUF সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২,০০০/- টাকা। বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।