শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্টে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নুর আলম (সাদ্দাম), শ্রীবরদী উপজেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়নের চুকচুকি গ্রামে ঘটনাটি ঘটে ৷ শিশু নুর শাহিন চুকচুকি গ্রামের মৃত ইউছুব আলীর ছোট ছেলে ৷ মৃত নুর শাহিনের বড় ভাই সোহান মিয়া (২১) এর সাথে কথা বললে তিনি জানান আমার ছোট ভাই নুর শাহিন ০৫/১১/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক ৪.৩০ থেকে ৫.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় আমাদের বাড়ির লোকজনের অগোচরে আমাদের বসত বাড়ির দক্ষিন পার্শে উমেদ আলী মাষ্টারের মাছের প্রজেক্টের পার্শে খেলতে যায় ৷
সন্ধায় বাড়ি নাফেরায় সবাই তাকে খুজাখুজি করতে থাকে ৷ খোজাখুজির এক পর্যায়ে আমার আরেক ছোট ভাই সজিব মিয়া (১৬) নুর শাহিন কে মাছের প্রজেক্টে ভাষতে দেখে ডাকচিৎকার করিলে আমি ও আমাদের বাড়ির অন্যান্য লোকজন এবং আশে পাশের লোকজন আসিয়া উক্ত মাছের প্রজেক্টের পানি থেকে নুর শাহিন কে মৃত অবস্থায় উদ্ধার করি ৷ এ ব্যাপারে সিংগাবরুনা ইউনিয়নের ভারপাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিঠুল বলেন, এইটি আসলেই একটি দূর্ঘটনা জনিত মৃত্যু, এই মৃত্যুর বিষয়ে কাহারো প্রতি সোভা সন্দেহের কোন কারন আছে বলে আমি মনে করি না ৷ তাছাড়া মৃত নুর শাহিনের পরিবার থেকে ও জানানো হয়েছে যে, এ ব্যাপারে কারো প্রতি তাদের কোন সন্দেহ নেই, তারা বলেছেন এটি একটি দূর্ঘটনা জনিত মৃত্যু মাত্র ৷
শ্রীবরদী থানার অফিসার্স ইন্চার্জ (ওসি) মোঃ আনোয়ার জাহিদ জানান , এবিষয়ে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য থানায় একটি আবেদন পক্রিয়াধিন রয়েছে ৷













