শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার অন্তরালে ছিনতাই।

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার অন্তরালে ছিনতাই।

ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি:

স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরা লাল দেবনাথকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জিয়াউর রহমান তুষার, সজিব হোসেন বাহার ও মোবারক হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন বলেন, হত্যার পর পরই রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। অপরাধীরা তাদের সব মোবাইল ফোন বন্ধ করে দেয়। তারা নতুন ফোন ব্যবহার ও তাদের অবস্থান পরিবর্তন করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমেই তুষারকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার প্রত্যন্ত হাওড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বাহারকে ও পরে রায়পুর থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়।
এসপি আরও বলেন, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় মোবারকের বিরুদ্ধে ২০টি ও বাহারের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তবে তুষারের বিরুদ্ধে আগে কোনো মামলা নেই। এ চক্রে সে নতুন। ।
এসপি বলেন, প্রতিদিনই দোকান বন্ধ করে হিরা লাল টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে বাড়িতে যেতেন। পরিকল্পিতভাবে তার কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের ছক সাজান অপরাধীরা। মোবারক কাজির দিঘীর পাড় বাজার থেকে মোবাইলফোনে হিরা লালের অবস্থান জানান। পরে হিরালাল দোকান বন্ধ করে বের হলে মোবারক, বাহার ও তুষার মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গিয়ে দাঁড়ায়। বাহার স্বর্ণালংকারসহ টাকা ছিনতাইয়ের জন্য হিরালালের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে হিরা লালের চিৎকারে লোকজন আসতে শুরু করলে বাহার ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। হিরা লালের চিৎকারের কারণে তারা স্বর্ণালংকার ছিনতাই করতে পারেনি।
গ্রেপ্তার তুষার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা, বাহার বামনী গ্রামের ও মোবারক দলাল বাজার এলাকার বাসিন্দা।
গত ৮ নভেম্বর রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয়ের স্বত্ত্বাধিকারী হিরালালকে উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের তেতুল তলা এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম