শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর থেকে ৩শ’ বস্তা চাল নিয়ে পালানো ট্রাকচালক আটক: চাল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৪ এম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর থেকে ৩শ’ বস্তা চাল নিয়ে পালানো ট্রাকচালক আটক: চাল উদ্ধার

 

মোঃ ইস্রাফিল হোসেন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ

চোরাই ৩শ’ বস্তা চালসহ দু’জনকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মঙ্গলবার দিনগত রাতে ঝিনাইদহের মহেশপুরের গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার মহিদুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৪০) ও মহেশপুর উপজেলারো গৌরীনাথপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম (৩৩)।

বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত হরি।

ওসি দেবব্রত হরি জানান, গত রোববার রাতে ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া আলামিন অটো রাইস মিল থেকে ৩’শ বস্তা চাল কেনেন ঝিকরগাছা স্টেশন রোডের চাল ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। এ চাল চট্টগ্রাম পাহাড়তলীতে পাঠানোর জন্য তিনি ট্রাক ভাড়া করেন। কিন্তু ট্রাক চালক চাল গন্তব্যস্থলে না নিয়ে গিয়ে চাল চুরি করে পালিয়ে যান।

পরে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রাক চালক রিপন বিশ্বাস ও চোরাই চালের ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩’শ বস্তা চাল উদ্ধার করা হয়।

ব্যবসায়ী তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম