শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝালকাঠিতে ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ : সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৫০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঝালকাঠিতে ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ : সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

 

খান মুহাম্মদ ইসলাম, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

শনিবার দুপুরে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবু বকর, নির্বাহী সদস্য আবু হানিফ, শাহিন হাসনাত, সাবেক সহসভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ফরিদুল হক, জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান একেএম রেজাউল করিম ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। ,
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন, ঝালকাঠি শহর বিএনপির সভাপতি অ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান জেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান শাহীন ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, গণভবনে সাংবাদিক সম্মলেন বা প্রেস কনফারেন্স ডেকে সাংবাদিকতার নামে ভাড়ামি এবং তৈল মর্দন করা প্রশ্ন করার কারনেই শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যম এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। শীর্ষপদ থেকে তৃণমূল র্পযন্ত এখনও ফ্যসিবাদের দোসররা বসে আছে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের মূলহোতা পালিয়ে গেলেও এখনো তারা নানাভাবে, বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। এই দেশে ফিরে আসতে না পেরে এখন তারা পার্শবর্তী দেশের সহযোগিতা নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সুতরাং এদের থেকে সাবধানে থাকতে হবে। এই ফ্যাসিবাদকে আর কোন সুযোগ দেওয়া হবে না।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম