শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জের ভৈরবে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৮:২৪ এম ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জের ভৈরবে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে এক তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হুমায়ুন আহমেদ নামের এক প্রবাসী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হুমায়ুন আহমেদ (৪১) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম মৌসুমী বেগম (৩০)। ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁকে আসামি করা হয়েছে বলে বাদী জানিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেয়েটির বয়স ১৯ বছর। হুমায়ুন থাকেন দুবাইয়ে। মুঠোফোনে দুজনের পরিচয় হয়। কথাবার্তা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কথা ছিল হুমায়ুন দেশে এসে বিয়ে করবেন। তিন মাস আগে হুমায়ুন দেশে ফেরার পর মেয়েটি বিয়ের কথা বললে হুমায়ুন সাড়া দেননি। একপর্যায়ে জানা যায়, হুমায়ুন বিবাহিত। তাঁর স্ত্রী-সন্তান আছে। এ নিয়ে হুমায়ুনের সঙ্গে মেয়েটির ঝগড়া ও মনোমালিন্য হয়।
এজাহারের বর্ণনা অনুযায়ী, ৩ অক্টোবর হুমায়ুন দেখা করার অনুরোধ করলে ভৈরব পৌরসভার কাছে যায় মেয়েটি। এরপর সেখানকার একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও ও ছবি তুলে রাখেন। বাড়াবাড়ি করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েক দিন পর হুমায়ুন আবার মেয়েটিকে দেখা করতে বলেন। মেয়েটি রাজি না হওয়ায় ভিডিও ও ছবি মেয়েটির স্বজনদের পাঠিয়ে সম্মানহানি করেন।

মামলার বাদী ডেইলি নিউজ বাংলা ২৪ কে জানান , ‘হুমায়ুন আমার মেয়েকে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি। ভিডিও ছড়িয়ে দিয়ে আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে।’ হুমায়ুনের স্ত্রীকে অভিযুক্ত করার বিষয়ে বলেন, ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ব্যাপারে হুমায়ুনের স্ত্রীর হাত আছে।’
তবে পুলিশি হেফাজতে থাকা হুমায়ুন আহমেদ ও তাঁর স্ত্রী মৌসুমী বেগম অভিযোগ অস্বীকার করেছেন। হুমায়ুন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কে ভিডিও করেছে এবং কারা ছড়িয়েছে—কোনোটি আমার জানা নেই।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, র‍্যাবের সহযোগিতায় শিমুলকান্দি গ্রাম থেকে মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম