শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ

মো:সিরাজুল ইসলাম পলাশ:

ঢাকা গামী বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুইটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছে হাতীবান্ধা উপজেলার সচেতন জনগন। এতে ৩টি ট্রেনসহ শত শত যানবাহন আটকা পড়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে হাতীবান্ধা রেলস্টেশনে রেলপথ ও বন্দরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন সচেতন জনগন।

জানা গেছে, লালমনিহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনী দিনের পর থেকে বুড়িমারী আসেনি বহুল কাংখিত এ ট্রেন।উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করেনি। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের জন্য অত্র এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি। সেই দাবি পুরনে আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস নাম পেলেও বুড়িমারী ষ্টেশন থেকে যাতায়ত করছে না।

এ ছাড়াও বিগত বিএনপি জামায়াতের ক্ষমতায় লালমনিরহাট জেলা শহর থেকে ঢাকাগামি আন্তঃনগর লালমনি এক্সপ্রেস চালু হয়। সেটিও জেলা শহর থেকে যাত্রা করছে। ফলে ট্রেন দু’টি লালমনিরহাট জেলাবাসীর জন্য হলেও সদর উপজেলা ব্যাতিত বাকী ৪ উপজেলা এবং বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী ও ইমিগ্রেশনের যাত্রীরা সুবিধা বঞ্চিত রয়েছে। এসব যাত্রীকে এ দুই ট্রেনে যাতায়ত করতে প্রায় একশত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।

দাবি পুরনের জন্য অবস্থান, স্মারকলিপি ও মানববন্ধনসহ নানান কর্মসুচি পালন করেছে স্থানীয় জনগন। প্রশাসন ও রেলভবন শুধুই প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কার্যত কোন সুফল পায়নি চার উপজেলার মানুষ। তাই তাদের দাবি আদায়ে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা ষ্টেশনে রেলপথ অবরোধ করেন। এতে বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেলষ্টেশনে, বুড়িমারী গামি আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের কাকিনা ষ্টেশনে ও একই পথে আদিতমারী ষ্টেশনে অপর একটি কমিউটার ট্রেন আটকা পড়ে।

একই দাবিতে বিকেলে হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে শুয়ে পড়েছেন স্থানীয়রা। ফলশ্রুতি ঢাকার সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা।

হাতীবান্ধা সচেতন জনগনের এর পক্ষে ফিরজ হোসেন বলেন, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যায় না। বুড়িমারী ও হাতীবান্ধা মানুষের দাবি খুব দ্রুত ট্রেন দুইটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচলের ব্যবস্থা করা।

হাতীবান্ধা পাটগ্রামের সাবেক সংসদ সদস্য প্রায়ত জয়নাল আবেদিন সরকারের ছেলে শাহিদুজ্জামান কোয়েল, কমরেড শওকত হোসেন, সচেতন জনগণের পক্ষে ফিরজ হোসেন, নিশাত ফারুক, সাংবাদিক আসাদুজ্জামান সাজু,সচেতন মহলের পক্ষে শামসুল আলম খান বুলেট, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাওহী, মহসিনসহ অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম বলেন, রেল ও সড়ক পথ অবরোধকারীদের সাথে আমরাও একমত। তবে রেক সল্পতা ও ট্রেনের যাত্রা শুরু শেষ ষ্টেশনে কিছু অনুষঙ্গতা প্রয়োজন। যা বাজেট সল্পতার কারনে দেয়া সম্ভব হচ্ছে না। তাদের দাবির বিষয়টি ঊর্দ্ধতন মহলকে অবগত করা হচ্ছে। তবে অবরোধকারীরা আর কিছু দিন সময় দিলে তাদের দাবি পুরন করা সম্ভব হবে।

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।