বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:৩৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক

 

সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:

আজ ১৪/১/২০২৫ ইং তারিখে কালকিনি উপজেলার চরদৌলত খান ইউনিয়নের গ্রাম আদালতে ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করছেন মাদারীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার  মহোদয়।এই সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উত্তর কুমার দাস মহোদয়,আরোও উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি,কালকিনি মাদারীপুর।আরোও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার আলিউল হাসনাত খান,ইউপি সচিব হিসাব সহকারী নারী ও পুরুষ মেম্বার গ্রাম পুলিশগন।আরোও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন লিটন উপজেলা কো-অর্ডিনেটর বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায় -৩ প্রকল্প, ডাসার ও কালকিনি উপজেলা,মাদারীপুর।জেলা প্রশাসক মহোদয় বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে বর্তমানে তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে। তাই ছোট ছোট বিরোধ গুলো যেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং সাধারণ জনগন যেন এর সুফল পায় সেদিকে লক্ষ্য রেখে গ্রাম আদালত পরিচালনা করতে বলেন।তিনি আরোও বলেন এজলাসে বসে গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি করতে হবে এবং সাধারণ জনগণ যেন কোন রকম হয়রানির স্বীকার না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম