শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নোয়াখালীর কবিরহাটে তারুণ্যের মেলা।

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৯:৩০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
নোয়াখালীর কবিরহাটে তারুণ্যের মেলা।

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগান সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন ব্যাপী নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০ই জানুয়ারি তারুণ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে।

অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল তারুণ্যের আনন্দ উচ্ছ্বাস। আয়োজিত হয়েছে পিঠা ও বিজ্ঞান মেলা, যেখানে ছাত্র ছাত্রী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে উদযাপন করেন। তারণ্য মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও বিজ্ঞান প্রদর্শনী ছিল ১৬টি স্টলে।

যার মধ্যে ছিল নানা বাহারি নামের পিঠা,এবং শিক্ষার্থীদের দেওয়া সুন্দর সুন্দর নামের বিভিন্ন ধরনের পিঠা।ভিন্ন সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সবাই মুগ্ধ।

তারণ্য মেলা উদ্বোধন করেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৌরভ হোসেন কামাল,কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল সহ নানা স্কুল কলেজ থেকে আগত শিক্ষকগণ।

আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, রেহান উদ্দিন অঞ্জন, সাইফুল ইসলাম নিশাত,ইমরান,আবির, ইব্রাহিম সহ আরো অনেকে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম