বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

হাতিয়ায় বন্দোবস্ত ভূমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ভূমিহীনদের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৩:৪১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
হাতিয়ায় বন্দোবস্ত ভূমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ভূমিহীনদের মানববন্ধন

মামুন রাফী, স্টাফ রিপোর্টার:

নোয়াখালী হাতিয়া উপজেলায়, ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত প্রাপ্য ভূমি বুঝিয়ে দেয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া ভূমিহীন পরিবারবর্গ হাতিয়া নোয়াখালী

আজ সোমবার ২৭ জানুয়ারী সকালে ১১ টায় হাতিয়া উপজেলা পরিষদ সত্তরের সামনে হাতিয়া ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত প্রাপ্য ভূমি বুঝিয়ে দেয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, উপজেলার প্রধান সড়কের সন্নিকটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে শত শত ভূমিহীনসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন এবং তাঁরা সরকারের কাছে দাবি জানান, ভূমিহীনদের প্রাপ্য ভূমি দ্রুত বুঝিয়ে দেয়া হোক।

মানববন্ধনে বক্তারা বলেন, বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেয়া হলে হাতিয়ার ভূমিহীনরা তাদের জীবনযাত্রার উন্নতি ঘটাতে পারবে। কিন্তু কিছু অসাধু মহল ভূমিহীনদের অধিকার খর্ব করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হাতিয়া ভূমিহীন পরিবারবর্গের সভাপতি কিছমত উল্ল্যাহ মাঈন উদ্দিন লিলন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা স্লোগান দিয়ে এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান এবং সরকারের কাছে ভূমিহীনদের অধিকার রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

1

বকশীগঞ্জ উপজেলায় নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম
বকশীগঞ্জ উপজেলায় নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

 

বকশীগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি মূলক  সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষীবিদ আমিনুল ইসলাম, উপজেলা যু্ব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মতিন রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নতুন কঁড়ি স্পোর্টস এ ৮ টি প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

একজন খেলোয়াড় সর্বোচ্চ দুইটি খেলায় অংশগ্রহণ করতে পারবেন।

1

বকশীগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম
বকশীগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর

Oplus_131072

 

 

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে একটি খালের ওপর নির্মিত সেতুর দীর্ঘ দিন থেকে  দুই পাশের রেলিং ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙা এই সেতু দিয়ে সাতটি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন ভোক্তভেগি এলাকাবাসী’রা।

বকশীগঞ্জ পৌরসভার পুরাতন গো- হাটি থেকে  মেষেরচর  যাওয়ার সড়কে খালের ওপর প্রায় ২৮ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। তবে নির্মাণের ১৫ বছর পর এর দুই পাশের রেলিং ভেঙে যায়। বর্তমানে সেতুর বিভিন্ন যায়গায় ফাটল দেখা দিয়েছে । এ ছাড়াও সেতুটির দৈর্ঘ্য ও প্রস্থ কম হওয়ায় পাশাপাশি দুটি অটোভ্যান চলাচল করতে পারে না।

এ অবস্থায় ঝুঁকি নিয়ে প্রতিদিন সাতটি গ্রামের সাধারণ পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচল করেন।

গতকাল রোববার সরজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির দুই পাশের রেলিং ভেঙে পড়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । এই সেতুর ওপর দিয়ে সাতটি  গ্রামের মানুষ চলাচল করেন। সেতুর ওপর দিয়ে যে কোন যানবাহন চলাচল কষ্টদায়ক ব্যাপার হয়ে উঠেছে। মেষেরচর পূর্বপাড়া, মেষেরচর পশ্চিম পাড়া, বড়ইতারি, সর্দারপাড়া,ঝালরচর গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ।

স্থানীয়রা জানান , দীর্ঘ দিন থেকে রেলিং ভেঙে পড়ায় এই সেতুর ওপর দিয়ে দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতের বেলা অন্ধকারে চলাচল খুব কষ্ট দায়ক হয়। এ কারণে ওই সেতুর ওপর দিয়ে সাত গ্রামের  প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মেষেরচর পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা আবিরুজ্জামান জনি জানান, প্রায় ১৩ বছর আগে সেতুর দুই পাশের রেলিং ভেঙে যায় এতে করে প্রায় সময় সেখানে দূর্ঘটনা ঘটে এর আগেও ২০২৪ সালে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে এক মহিলার ঘটনার স্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনঃনির্মাণের জন্য দাবি জানাচ্ছি।

মেষের চর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী চাঁন মিয়া বলেন, সেতুর দুই পাশের রেলিং না থাকায় গত সপ্তাহে দেড় লক্ষ টাকা দামের একটি ষাঁড় গরু সেতু থেকে পড়ে মারা গেছে। এর আগের এই সেতু থেকে পরে দুটি গরু মারা যায়। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে সেতুটির রেলিং না থাকায়  আতঙ্কে  সেতু পারাপার হতে হয় তাদের ।  বৃদ্ধ ও শিশুরা সেতু দিয়ে চলাফেরা করতে পারছে না। মাঝখানে ঢালাই ভেঙে যাওয়ায় স্থানীয়রা কাঠ ফেলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

মেষের চর পূর্বপাড়া গ্রামের পান ব্যবসায়ী আসলাম হোসেন বলেন, রেলিং ভাঙা এই সেতুর ওপর দিয়ে দিনের বেলা কোনো রকমে চলাচল করলেও রাতে ঝুঁকি নিয়ে  চলাচল করতে হয় । এরপরও দাবি জানাই যত দ্রুত সম্ভব সেতুটি সংস্কারের জন্য।

বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী শামছুল হক জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা কে, বলেন সেতুটি নির্মাণের জন্য নির্বাহী প্রকৌশলী জামালপুর বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হবে সেতুর কাজ।

1

বকশীগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম
বকশীগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু

Oplus_131072

 

 

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে  রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার  ( ২০  এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার বাট্টাজোর  ইউনিয়নের পূর্ব দত্তেরচর  গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রোহান ওই গ্রামের  মাহমুদুল হাসান রুবেলের ছেলে।

স্থানীয় ও পরিবার  সূত্রে জানা গেছে, সোমবার  সকালে  পরিবারের সবার অজান্তে রোহান বাড়ির সামনে একটি পুকুর পাড়ে খেলা করছিল । খেলার একপর্যায়ে সে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। রোহানকে  বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মাসহ স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খৌঁজাখঁজির একপর্যায়ে শিশুটির দাদা আমজাদ হোসেন  বাড়ীর পাশে  পুকুরের পানিতে শিশুটির  মরদেহ  ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে  যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন  জানান, খবর পেয়েই ঘটনার  স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এবিষয়ে আইনি পদক্ষেপ  চলমান আছে।‌