শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধিঃ

শিক্ষা ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান,শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ গার্লস গাইডেন্স, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইডকে শিক্ষা সম্মাননা ও সংবর্ধনা প্রদান শনিবার (১ফেব্রুয়ারি) গুপ্তছড়া বাজার ফাউন্ডেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ছে।

সভায় ফাউন্ডেশন সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইয়ুথ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক ড. আবুল কাসেম হায়দার ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আহসান খোকনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওহাব কবির ও কাউছার আহাম্মেদ, সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দিন ভুঁইয়া,সন্দ্বীপ সোসাইটি ইউএসএর উপদেষ্টা বাবর উদ্দিন, গোলাম মাহমুদ, এস এম ইদ্রিস, চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা বখতিয়ার উদ্দিন,ইকবাল হায়দার ও নির্বাহী পরিচালক রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. হানিফ, দিদার হোসেন, সুব্রত চন্দ্র রায়; প্রধান শিক্ষক জামসেদ উদ্দিন,আনোয়ারুল কবির, আব্দুল হান্নান; কাজী আনোয়ার হোসেন, ফজলুল করিম, মশিউর রহমান,মাঈন উদ্দীন, মাওলানা আবু তাহের,ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, আসিফ আকতার, আনিস আকতার টিটু, সাংবাদিক ইলিয়াছ সুমন,সাংবাদিক জাহিদুল ইসলাম শিহাব, সাংবাদিক সাজিদ মোহন সহ বিভিন্ন বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, এটি শুধু মেধাবৃত্তি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়ের স্বীকৃতি। এ অর্জনের উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, আদর্শ নাগরিক হওয়া। এ পুরস্কার ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার মানুষের জন্য কাজ করছি। এটাই আমাদের লক্ষ্য। এ প্রতিষ্ঠান আপনাদের, এ প্রতিষ্ঠানকে সন্দ্বীপের তথা বাংলাদেশের মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ফাউন্ডেশনের পরিচালক ও সংশ্লিষ্ট অনেকেই রাজধানীতে প্রতিষ্ঠিত, তারপরও প্রতিবছর এলাকায় ছুটে আসছেন শিক্ষার্থীদের অনুপ্রানিত করতে। এলাকার স্বার্থে এভাবেই কাজ করা উচিত। এভাবেই সকলের সম্মিলিত প্রয়াসে সুন্দর একটি দ্বীপ দেখতে পাবো।প্রসঙ্গত, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ থেকেই মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন, প্রতিবছর সন্দ্বীপের স্কুল ও মাদ্রাসারঅষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর-২০২৪ সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৬১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় ১১৭ জন কৃতি ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শ্রেণিভিত্তিক নগদ অর্থ, সনদ, সম্মাননা ক্রেস্ট ও বই প্রদান করা হয়। শিক্ষকদের প্রদান করা হয় সম্মাননা।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম