বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

নরসিংদী মহিষাশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওসারের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নরসিংদী মহিষাশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওসারের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

 

মোঃ কামাল হোসেন প্রধান – জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক মারধর ও হেনস্তার শিকার হয়েছেন চেয়ারম্যান ও তার অনুসারীদের কর্তৃক। এ ঘটনায় অদ্য ৯ সেপ্টেম্বর ২৫ ইং মঙ্গলবার দুপুরে মাধবদীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাধবদী প্রেসক্লাব ও নরসিংদীর রিপোর্টার্স ক্লাব সহ অন্যান্য সাংবাদিকরা। এতে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে চেয়ারম্যান মুফতি কাউছারকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান ও গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে মাধবদী পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেন এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকারের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা ঘটনাটি ইউএনও কে অবহিত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। এ ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকরা অভিযোগ করেন,মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সাংবাদিকদের মারধর করে তাদের বহনকারী মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং মোবাইল, ক্যামেরা, মাইক্রোফোন, আইডি কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সময়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়ারম্যান ও তার অনুসারীরা সাংবাদিকদের আটকে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেন। ভুক্তভোগী সংবাদকর্মীরা আরও জানান, মহিষাশুরা ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া,বিভিন্ন সময় চাল চুরি, বল প্রয়োগের মাধ্যমে জমি দখল, মানুষকে জিম্মি করা সহ নানা অপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠেছে। এর প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর ২৫ ইং সোমবার বিকালে এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে সরেজমিনে ইউনিয়ন পরিষদে যান আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ জাকারিয়া এবং নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোঃ শাহিন মিয়া। এ তিন সাংবাদিকদের উপর এই বর্বরোচিত হামলা চালায় ইউপি চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন,আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে আমি সম্পৃক্ত নই। আমি কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নই। যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের কাছে জিজ্ঞেস করুন।এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার বলেন, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের আশ্বাস দেওয়া হয়েছে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।