বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ রনি ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ পালন করা হয়েছে । ধনবাড়ী উপজেলা পরিষদ এর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ যথাযথ মর্যাদায় সকলের অংশগ্রহণের মাধ্যমে পালন করা হয় । শনিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে এই দিবসের শুভ সূচনা হয় ।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন । এসময় সাথে ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সহ ধনবাড়ী উপজেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা । এরপর ধনবাড়ী থানার পক্ষ থেকেও অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয় ধনবাড়ী উপজেলা বিএনপি ,গন অধিকার পরিষদ ধনবাড়ী উপজেলা শাখা, জামায়াত ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও । বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

এসময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এবং প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের পর ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ এর সভাপতিত্বে আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান , ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধা মো: শাজাহান উনার বক্তব্যে ধনবাড়ীতে ভূয়া মুক্তিযুদ্ধের পরিচয় সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান মুক্তিযুদ্ধকালীন টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর স্মৃতিচারণ করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ উনার বক্তব্যে বলেন,’ মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের বিজয়ের দ্বারপ্রান্তে পাকহানাদার বাহিনী আমাদের জাতিকে মেধা শূন্য করতে এবং আমরা যাতে আর কোন দিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেই জন্য বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছে । কিন্তু আমরা ঠিকই আজ মাথা উঁচু করে বিশ্বে টিকে আছি ।

আজ যে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটা শুনতে হচ্ছে আমাদের তা অত্যন্ত বেদনাদায়ক, বিশেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিকট ভীষণ বেদনাদায়ক। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া শুরু করেছে, মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা বাছাই করার জন্য। ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করার জন্য আপনাদের সহযোগীতা কাম্য, আপনারা তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা প্রশাসনের লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সবাই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি ।

জনগণের প্রকৃত  আকাঙ্ক্ষাকে ধারণ করে ক্ষুধামুক্ত ,দরিদ্রমুক্ত ,সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়ে ধনবাড়ীকে একটি মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি আনতে সকলকে একযোগে কাজ করতে হবে ‘ । আলোচনা অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।