শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

রাজশাহী বিভাগিয় প্রেস ক্লাবে আলোচনা ও পরিচিত সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজশাহী বিভাগিয় প্রেস ক্লাবে আলোচনা ও পরিচিত সভা অনুষ্ঠিত

মো জোবায়ের ইসলাম পবা (রাজশাহী) প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা ১১ টায় রাজশাহী বিভাগিয় প্রেসক্লাবের উদ্যগে এই বিজয়ের মাসে শহীদদের স্মরণ করে আলোচনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা প্রথমে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এর পর বিভিন্ন সাংগঠনিক সদস্য বক্তব্য রাখেন এবং আলোচনার শেষ পর্যায়ে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম এবং সভাপতি এম এ আরিফ। আলোচনা সভায় বর্তমান প্রেক্ষাপট এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
সেখানে আরো বলা হয় সংগঠনটির সঙ্গে জড়িত সকল সংবাদিকদের সবসময় সকল সহযোগিতা প্রদান করা হবে এই প্রতিশ্রুতি বদ্ধ হন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সকল স্তরের সদস্য । আলোচনা সভা শেষে মধ্যান্য ভোজনের আয়োজন করা হয়।

1

যশোর শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা সহ গ্ৰেফতার-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩২ এম
যশোর শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা সহ গ্ৰেফতার-১

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

গত, ১১/০৩/২০২৬ তারিখ বেলা ১৪.৩০ ঘটিকার সময় শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ আল আমিন, এসআই (নিঃ)/মোঃ সবুজ গাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন দূর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামস্থ মোঃ সম্রাট হোসেন (২৫) কে তার নিজ বসত ঘরের মধ্য হতে তার ডান হাতে থাকা নাইলনের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে।

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ সম্রাট হোসেন (২৫)
পিতা-মোঃ শাহাদাত হোসেন
সাং-দূর্গাপুর (ছাত্রাপাড়া)
থানা-শার্শা, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার) টাকা।

1

যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৪২ এম
যশোর শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকা ডিবি অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKuf) সহ মাদক ব্যবসায়ী আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

গত, ১১/৩/২০২৬ তারিখ বেলা ১৪.৪৫ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি), যশোরের এসআই (নিঃ)/ শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন জনৈক আমিনুল মেম্বার এর ধানী জমির পশ্চিম পার্শ্বে চৌগাছা টু শার্শা গামী পাকা রাস্তার উপর হতে মোঃ মিনহাজ ব্যাপারী (২৩) কে তার হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF) সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ-

০১। মোঃ মিনহাজ ব্যাপারী (২৩)
পিতা- সানাউল্লাহ ব্যাপারী
সাং- গোপীনাথপুর, থানা- শার্শা, জেলা- যশোর

উদ্ধারঃ-

০১। ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য (ESKUF)।

1

সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৮ এম
সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৮৪১টি পরিবারের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়েছে।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হচ্ছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২১২৯,সলঙ্গা ইউনিয়নে ২৭৬০,হাটিকুমরুল ইউনিয়নে ৩৩৬১,নলকা ইউনিয়নে ৩২০০,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১ ও ধুবিল ইউনিয়নে ২৫০০টিসহ মোট ১৬ হাজার ৮৪১ টি হতদরিদ্র,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হবে।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসক/প্যানেল চেয়ারম্যানগণকে বলা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান,ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর চাল উত্তোলন করে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।