শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

জাহাঙ্গীর হত্যাকারী সুমনের ফাঁসির দাবিতে মানববন্ধন করছে গাছুয়া ইউনিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৪:৪৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জাহাঙ্গীর হত্যাকারী সুমনের ফাঁসির দাবিতে মানববন্ধন করছে গাছুয়া ইউনিয়ন

জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার আলোচিত ও চাঞ্চল্যকর বিএনপি কর্মি আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামী বহিস্কৃত বিএনপি নেতা মোঃ শাহাব উদ্দিন প্রকাশ সুমন’ সহ সব আসামিদের ফাঁসির দাবিতে গাছুয়া ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

২৬ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।
মুস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক মোঃ ইসমাইলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নিহত আইয়ুব জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি, বোন শাহানাজ পারভীন, আইয়ুব জাহাঙ্গীরের চাচা মাহাবুব আলম,বাউরিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সলিম উল্ল্যাহ ফুলমিয়া , আবদুল মালেক, কামাল, নুরুল আফছার,প্রমুখ।
উল্লেখ্য গত ২০ জানুয়ারি দুপুর ১২টায় নিহত আইয়ুব জাহাঙ্গীর তার ঘরে বিশ্রামে ছিল।এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনে জৈনক সাহাবউদ্দীন সুমন নামের একজন কল করে বাসার বাহিরে যেতে বলেন। পরবর্তীতে আইয়ুব জাহাঙ্গীর তার বসত বাড়ী হতে গাছুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার আব্দুর রহিমের পুকুর পাড়ে আসলে সেখানে শাহাব উদ্দিন সুমনের সাথে আইয়ুব জাহাঙ্গীরের পাওনা টাকা নিয়ে কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাব উদ্দিন সুমন আয়ূব জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে জোর পূর্বক মোটর সাইকেল যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেস্টা কালে জাহাঙ্গীর বাধা দিলে শাহাব উদ্দিন সুমন এবং তার অন্যান্য সহযোগীরা জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরত্বর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ২১ জানুয়ারি নিহত আইয়ুব জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম সন্ধীপ থানায় ০৭ জনকে এজাহারনামীয় আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, ধারা-৩৬৪/৩০২/৩৪,দ্য পেনাল কোড। পরবর্তীতে ২৩ জানুয়ারি ঢাকার মিরপুর থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে সন্দ্বীপ থানায় চালান করে, আজ তাকে সন্দ্বীপ দেওয়ানি আদালতে হাজির করা হবে মর্মে তার ফাঁসির দাবিতে মানববন্ধন করে গাছুয়া বাসী।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।