জবি রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ১৭ ব্যাচ

জবি প্রতিনিধি:
আজ রবিবার, ২৭ই জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব কতৃক আয়োজিত জুলাই বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ১৭তম ব্যাচ ও রানার্সআপ হয় ১৬ তম ব্যাচ। বিজয়ী ১৭ তম ব্যাচ অর্জন করে টোটাল ৬৪.৩৩ পয়েন্ট অন্যদিকে ১৬তম ব্যাচ ব্যাচ অর্জন করে ৫৫.৯৯ পয়েন্ট এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ১৭তম ব্যাচের দলনেতা মুজাহিদুল ইসলাম।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড.লোকমান হোসেন। সেশন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সামসুন্নাহার
এছাড়াও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি রসায়ন বিভাগের অধ্যাপক ও রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এছাড়াও রসায়ন বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ শিক্ষার্থীদের জুলাইয়ের যেই বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলো তা ধারণ করতে বলেন এবং রসায়নে পড়েও এমন শিক্ষামূলক বিতর্ক প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন।













